মুক্তির আগেই 'বাহুবলী ২' দেখবেন প্রধানমন্ত্রী মোদী, রানি এলিজাবেথ দ্বিতীয়
সরকারিভাবে মুক্তির আগেই বাহুবলী ২ সিনেমাটি দেখানো হবে ব্রিটেনের রানি এলিজাবেথ দ্বিতীয়কে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সিনেমাটি দেখবেন। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট বাহুবলী ২-এর বিশেষ স্ক্রিনিং করবে
পরিচালক এসএস রাজামৌলীর নির্দেশিত সিনেমা বাহুবলী ২ এবছরেই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে। এবং এবছরের সবচেয়ে চর্চিত সিনেমা যে এটিই তা নিয়ে কারও মনে কোনও সন্দেহ নেই।
মুক্তির আগেই ৫০০ কোটির ব্যবসা করে ফেলল বাহুবলী ২!
২০১৭-য় এই বলিউড সিনেমাগুলি না দেখলে বড় মিস করবেন আপনি
সকলে অধীর আগ্রহে আগামী ২৮ এপ্রিলের দিকে তাকিয়ে রয়েছেন। কারণ ওইদিনেই প্রথম জানা যাবে, কাটাপ্পা কেন বাহুবলীকে মেরেছিলেন।

গত চারবছর ধরে একটি সিনেমার পিছনে খেটে চলেছে রাজামৌলীর নেতৃত্বে বিরাট বড় একটি দল। সিনেমার কলাকুশলী থেকে শুরু করে প্রোডাকশনের প্রতিটি সদস্য নিজের সেরাটা দিয়েছেন সিনেমার পিছনে। আর তাই এতটা গ্র্যান্ড হয়েছে বাহুবলীর প্রথম ভাগ। এবার শেষার্ধও অসাধারণ কিছুই হবে, এমনটাই ভেবে সকলে অপেক্ষা করে রয়েছেন।
বাহুবলী ২ এর ক্লাইম্যাক্স ভিডিও ফাঁস ইন্টারনেটে, গ্রেফতার টেকনিশিয়ান
এদিকে জানা গিয়েছে, সরকারিভাবে মুক্তির আগেই বাহুবলী ২ সিনেমাটি দেখানো হবে ব্রিটেনের রানি এলিজাবেথ দ্বিতীয়কে। এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সিনেমাটি দেখবেন।
ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট বাহুবলী ২-এর বিশেষ স্ক্রিনিং করবে। এর মধ্যে অন্য ভারতীয় সিনেমাও রয়েছে। 'ইন্ডিয়া অন ফিল্ম' অনুষ্ঠানের অঙ্গ হিসাবে এমনটা করা হবে। সম্ভবত ২৪ এপ্রিল এই সিনেমাটি দেখানো হবে। যদিও সরকারিভাবে এখনও এই বিষয়ে কিছুই জানানো হয়নি।
সূত্রের খবর, রানি এলিজাবেথ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। ভারতের ৭০ তম স্বাধীনতা দিবস উপলক্ষে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications