Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পুরনো এক মানব পাচার মামলায় ধৃত পাঞ্জাবী গায়ক দলের মেহেন্দি, জেলে থাকবেন ২ বছর

১৯ বছরের পুরনো মানব পাচার মামলায় ২ বছরের সাজা দেওয়া হল পাঞ্জাবী গায়ক দলের মেহেন্দিকে। জানা গিয়েছে যে এই পাঞ্জাবী গায়ককে ইতিমধ্যে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। প্রসঙ্গত, তুনাক তুনাক তুন, বোলো তারা রা রা, দর্দি রব রব সহ একাধিক জনপ্রিয় পাঞ্জাবী গান উপহার দিয়েছেন তিনি শ্রোতাদের।

পুরনো এক মানব পাচার মামলায় ধৃত পাঞ্জাবী গায়ক দলের মেহেন্দি

পাতিয়ালার দায়রা আদালত বৃহস্পতিবার ১৯ বছর পুরনো মানব পাচার মামলায় দলের মেহেন্দিকে দু'‌বছরের কারাদণ্ডে দণ্ডিত করে। প্রসঙ্গত, ২০১৮ সালে ট্রায়াল কোর্টের রায়ই বহাল রেখেছে পাতিয়ালা দায়রা আদালত। ২০০৩ সালে পিজিয়ন পেল্টিং মামলায় দলের মেহেন্দিকে দোষী সাব্যস্ত করা হয়। ২০০৩ সালের ১৯ সেপ্টেম্বর দলের মেহেন্দির বড় ভাই শামসের মেহেন্দির বিরুদ্ধে পিজিয়ন পেল্টিং মিউজিক ব্যান্ডের মাধ্যমে বহু মানুষকে অবৈধভাবে বিদেশে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। এই মামলায় অভিযোগও দায়ের হয়। তদন্ত চলাকালীনই দলের মেহেন্দির নাম এই মামলায় উঠে আসে।

দলের মেহেন্দির বিরুদ্ধে ২০০৩ সালে মামলা দায়ের হয় এবং এর ১৫ বছর পর ২০১৮ সালে নিম্ন আদালত পাঞ্জাবী গায়ককে ২ বছরের সাজা ঘোষণা করেন। যে রায় বহাল রেখেছে দায়রা আদালতও। তবে নিয়ম অনুযায়ী দলের মেহেন্দি এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন।
এই মামলার শুনানির সময়, পাতিয়ালা আদালত দলের মেহেন্দিকে দোষী সাব্যস্ত করে এবং তারপর তাকে সাজা দেয়। ঘটনাটি ২০০৩ সালের। মামলায় দলের মেহেন্দি ও তার ভাইয়ের বিরুদ্ধে মোট ৩১টি মামলা দায়ের করা হয়েছে। পাতিয়ালা আদালতের রায়ের পর গ্রেফতার করা হয় দলের মেহেন্দিকে।

জানা গিয়েছে, ২০০৩ সালে দলের মেহেন্দির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল। তার বিরুদ্ধে অবৈধভাবে মানব পাচারের অভিযোগ রয়েছে। বলা হয়, এই কাজ করার জন্য দলের মেহেন্দি জনগণের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করেছিল। ১৯৯৮ থেকে ১৯৯৯ সালের মধ্যে দলের মেহেন্দি সান ফ্রান্সিসকো এবং নিউ জার্সিতে অন্তত ১০ জনকে অবৈধভাবে পাঠিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। এর পর দলের মেহেন্দি ও তার ভাই শামসের সিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলা নথিভুক্ত হওয়ার পর দুই ভাইয়ের বিরুদ্ধে প্রায় ৩৫টি অভিযোগ আসে। প্রসঙ্গত, মাত্র ২ মাস আগেই মেটাভার্সে অপ্রকাশিত অর্থে জমি কিনেছিলেন বিখ্যাত এই গায়ক। তিনিই প্রথম মেটাভার্সে জমি অধিগ্রহণকারী ভারতীয়। এটির নাম '‌বল্লে বল্লে'‌ ল্যান্ড রাখেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+