প্রিয়াঙ্কা কি প্রেমে পড়লেন ! বয়ফ্রেন্ড হিসাবে কোন তারকার নাম সামনে এলো

পেশাগতভাবে বেশ গতিতে এগিয়ে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। বলিউড থেকে হলিউড মাতিয়ে চলেছেন তিনি। কোয়ান্টিকো স্টার পিজি চপস কিন্তু পিছিয়ে নেই স্টাইল স্টেটমেন্টের দিক থেকেও।

পেশাগতভাবে বেশ গতিতে এগিয়ে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। বলিউড থেকে হলিউড মাতিয়ে চলেছেন তিনি। কোয়ান্টিকো স্টার পিজি চপস কিন্তু পিছিয়ে নেই স্টাইল স্টেটমেন্টের দিক থেকেও। কিছুদিন আগে 'মেট গালা' ইভেন্টে তাঁকে দেখা গিয়েছে অসামান্য ফ্যাশনে। উল্লেখ্য, ২০১৭ সালের 'মেট গালা' ইভেন্টে তাঁর পরিচয় হয় ২৫ বছর বয়সী নিক জোনাসের সঙ্গে। বিখ্যাত গায়ক নিকের সঙ্গেই আজকাল একাধিক জায়গায় দেখা যাচ্ছে প্রিয়াঙ্কাকে। ফলে শুরু হয়ে গিয়েছে বলিউডের আরেক অভিনেত্রীর প্রেম নিয়ে নয়া গুঞ্জন।

প্রিয়াঙ্কা কি প্রেমে পড়লেন ! বয়ফ্রেন্ড হিসাবে কোন তারকার নাম সামনে এলো

ইন্টারনেট এখন মাত হয়ে রয়েছে প্রিয়াঙ্কার সাম্প্রতিক একটি ছবিতে । যেখানে দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে ছুটির মেজাজে রয়েছেন প্রিয়াঙ্কা। সঙ্গে তাঁর অনেক বন্ধুরা। আর প্রিয়াঙ্কা সেখানে ঘনিষ্ঠভাবে আলিঙ্গনরত রয়েছেন মার্কিন পপ গায়ক নিক জোনাসের সঙ্গে। এটাই প্রথমবার নয়, এর আগেও বহুবার নিকের সঙ্গে দেখা গিয়েছে পিগি চপসকে। একটি বেসবল খেলার আসরেও মার্কিন যুক্তরাষ্ট্রে তাঁদের দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে। এছাড়াও ২০১৭ সালের 'মেট গালা' -তে একসঙ্গে দেখা গিয়েছে নিক ও প্রিয়াঙ্কাকে।

প্রিয়াঙ্কা কি প্রেমে পড়লেন ! বয়ফ্রেন্ড হিসাবে কোন তারকার নাম সামনে এলো

প্রিয়াঙ্কা কি প্রেমে পড়লেন ! বয়ফ্রেন্ড হিসাবে কোন তারকার নাম সামনে এলো

প্রিয়াঙ্কা যদিও পরে জানান, ২০১৭ সালে মেট গালা ইভেন্টে দুজনেই যএহেতেু একই ফ্যাশন ডিজাইনারের পোশাক পরেছিলেন,তাই তাঁরা একসঙ্গে গিয়েছিলেন। অন্যদিকে, নিক জানান যে একজন মিউচুয়াল ফ্রেন্ডের মাধ্যমে প্রিয়াঙ্কার সঙ্গে তাঁর দেখা হয়। তবে এই দেখা-সাক্ষাৎ কতটা জমে ক্ষীর হতে চলেছে বা এটি কোনদিকে এগোচ্ছে তা র দিকে তাকিয়ে গোটা বলিউড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+