প্রিয়াঙ্কা-নিকের জমকালো বিয়েতে কবে কোথায় কোন অনুষ্ঠান, জেনে নিন একনজরে
ডিসেম্বরের ২ তারিখ প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস বিবাহ-বন্ধনে আবদ্ধ হতে চলেছেন।
ডিসেম্বরের ২ তারিখ প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস বিবাহ-বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। জোধপুরের উমেইদ ভবন প্যালেসে হবে রাজকীয় বিয়ে। তবে তার অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে ২৯ নভেম্বর থেকে। তারপরে একে একে শুধু অনুষ্ঠানের পালা। সপ্তাহখানেকের বেশি সময় ধরে চলবে নানা অনুষ্ঠান ও সঙ্গে দিল্লি-মুম্বইয়ে রিসেপশন।

মেহেন্দি ও সঙ্গীত
বিয়ের আগে মেহেন্দি ও সঙ্গীত বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে উমেইদ ভবন প্যালেসে। শোনা গিয়েছে, সেখানে নিক গান গাইবেন আর প্রিয়াঙ্কা নিজের পছন্দের সিনেমার ডান্স নাম্বার সকলকে নেচে দেখাবেন।

গায়ে হলুদ
৩০ নভেম্বর হবে গায়ে হলুদের অনুষ্ঠান। দুই পরিবার মিলিত হবে ককটেল পার্টিতে। ২ ডিসেম্বর প্রথমে হিন্দু মতে বিয়ে ও পরে খ্রিস্টান মতে বিয়ের অনুষ্ঠান হবে।

পরপর রিসেপশন
সূত্রের খবর, মুম্বই থেকে জোধপুরে চার্টার্ড বিমানে সকলে যাবেন। সেখান থেকে চপারে চড়ে পৌঁছবেন উমেইদ ভবন প্যালেসে। ৩ তারিখ সকলে জোধপুর ছেড়ে দিল্লি উড়ে যাবেন। পরের দিন ৪ ডিসেম্বর দিল্লিতে রিসেপশন হবে। তারপরে প্রিয়াঙ্কা ও নিক মুম্বইয়ে পার্টি দেবেন।

মুম্বইয়ে শুরু পার্টি
নিকের বিয়ে উপলক্ষ্যে ভাই জো জোনাস ও বাগদত্তা তথা গেম অব থ্রোন্সের অভিনেত্রী সোফি টার্নার মুম্বইয়ে এসে গিয়েছেন। এবং বিয়ের আনন্দে গা ভাসিয়েছেন। মুম্বইয়ে সকলে মিলে দারুণ জমিয়ে পার্টি করেছেন বলেও জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications