বড় সুখবর দিলেন প্রিয়াঙ্কা–নিক জোনাস!‌ ১৫ মার্চ হবে অপেক্ষার অবসান

বড় সুখবর দিলেন প্রিয়াঙ্কা–নিক জোনাস

প্রিয়াঙ্কার জীবনে তো বটেই নিক জোনসের জীবনের সেরা প্রাপ্তি বললে ভুল হবে না। এ বছরের অস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করবেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও তাঁর স্বামী নিক জোনাস। প্রিয়াঙ্কা ও নিক যৌথভাবে ঘোষণা করে এই খবর জানিয়েছেন যে তাঁরা ৯৩তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জন্য মনোনীতদের নাম ঘোষণা করতে চলেছেন, যা আগামী সোমবার ১৫ মার্চ অনুষ্ঠিত হবে। পিগি চপস ও নিক তাঁদের সোশ্যাল মিডিয়ায় এই খবর ভক্তদের উদ্দেশ্যে শেয়ার করে জানিয়েছেন।

পিগি চপস ও নিক ঘোষণা করবেন অস্কারের মনোনয়ন

পিগি চপস ও নিক ঘোষণা করবেন অস্কারের মনোনয়ন

প্রিয়াঙ্কা ও নিক বর্তমানে লন্ডনে রয়েছেন এবং সেখান থেকেই ভিডিও করে এই বড় ঘোষণা করেন তাঁরা। ভিডিওতে নিক ও প্রিয়াঙ্কা দু'‌জনকেই দেখা গিয়েছে। লন্ডনের বাড়িতে শ্যুট করা ভিডিওতে প্রিয়াঙ্কা ফ্যানেদের উদ্দেশে ভাইরাল টিকটক ট্রেন্ড মেনে বলেন, '‌আমি বলছি যে আমরা অস্কার নমিনেশন ঘোষণা করছি আমাকে না বলে'। প্রিয়াঙ্কার এমন কথা শুনে তাঁর পেছনে থাকা নিক জোনাস, যিনি ড্রিঙ্কস তৈরি করছিলেন, তিনি ভিডিওতে হস্তক্ষেপ করে জানান যে প্রিয়াঙ্কা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন যে তাঁরা অস্কার নমিনেশন ঘোষণা করতে চলেছেন।

প্রিয়াঙ্কার মজাদার ক্যাপশন

প্রিয়াঙ্কার মজাদার ক্যাপশন

এই ভিডিও শেয়ার করে প্রিয়াঙ্কা ক্যাপশনে লিখেছেন, '‌অ্যাকাডেমি, আপনাদের অনুরোধ জানাচ্ছি, আমি কী কোনওভাবে একা অস্কার নমিনেশন ঘোষণা করতে পারব? না মজা করছি, আমি তোমায় ভালোবাসি নিক জোনাস! আমরা সত্যি খুব এক্সাইটেড সোমবার, ১৫ মার্চ অস্কার নমিনেশন ঘোষণা করতে।'‌ নিকও এই একই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লেখেন, '‌প্রিয়াঙ্কা ও আমি সোমবার অস্কার মনোনয়নদের নাম ঘোষণা করব, খুবই এক্সাইটেড।'‌

করোনা আবহে দেরিতে অস্কার

করোনা আবহে দেরিতে অস্কার

করোনা ভাইরাস মহামারির কারণে এ বছরের অস্কার অনেক দেরিতে হচ্ছে। সাধারণত অস্কার অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারির প্রথম দিকে। কিন্তু এ বছর অস্কার হবে ২৬ এপ্রিলে। চলতি বছর বিদেশি ভাষার ছবির বিভাগে অস্কারের আসরে ভারতের প্রতিনিধি ছিল 'জাল্লিকাট্টু', তবে প্রাথমিক মনোনয়নের তালিকা থেকেই বাদ পড়েছে এই ছবি। তবে দেশের মান রেখেছে বিট্টু। করিশ্মা দেব দুবের পরিচালনায় তৈরি এই স্বপ্ল দৈর্ঘ্যের ছবি প্রথম দশের মধ্যে স্থান পেয়েছে 'লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম শর্টলিস্ট'-এ। অন্যদিকে বিদ্যা বালান অভিনীত শর্ট ফিল্ম 'নটখট' জায়গা করে নিয়েছে সেরা শর্ট ফিল্ম বিভাগে।

প্রিয়াঙ্কার শুটিং চলছে লন্ডনে

প্রিয়াঙ্কার শুটিং চলছে লন্ডনে

প্রিয়াঙ্কা এখন বর্তমানে অ্যাকশন থ্রিলার স্পাই সিরিজ সিটাডেলের শুটিং করছেন লন্ডনে। এই সিরিজে অভিনয় করছেন গেম অফ থ্রোনসের তারকা রিচার্ড ম্যাডান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+