Kalki 2898 AD Movie Review: মুক্তি পেয়েই সাড়া ফেলল প্রভাস-দীপিকার কল্কি! 'মাস্টারপিস' বলছেন সমালোচকরাও
Kalki 2898 AD Movie Review: রিলিজ হতেই ধামাকা ফেলে দিল Kalki 2898 AD! অভিনেতা প্রভাসের অভিনয়ে মুগ্ধ ফ্যানরা। শুধুমাত্র ভক্তরাই নয়, চিত্র সমালোচকরাও এই ছবিকে মাস্টারপিস বলে উল্লেখ করছেন। ছবির গল্প থেকে দৃশ্যপট সবটাই প্রশংসা পেয়েছে দর্শকদের। একদিকে পুরানৈক আইন এবং অন্যদিকে ভবিষ্যৎ দর্শী দর্শকদর ব্যাপক ভাবে মন জয় করে নিয়েছে।
সিনেমা দেখার পর অনেকেই সোশ্যাল মিডিয়ায় 'Kalki 2898 AD' নিয়ে পজিটিভ রিভিউ (Kalki 2898 AD Movie review) দিতে শুরু করেছেন। বলে রাখা প্রয়োজন, প্রথম দিনেই ১০ লাখেরও বেশি টিকিট বিক্রি করে বছরের সেরা সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে এটি। শুধু তাই নয়, এই পরিমাণ অ্যাডভান্সড টিকিট বিক্রি, যা অবাক করেছে সিনেমা নির্মাতাদেরও।

ইতিমধ্যেই ৪৮.২৭ কোটি টাকা আয় করে ফেলেছে সিনেমাটি। একটি ওয়েবসাইটের প্রতিবেদন অনুসারে, নাগ অশ্বিন পরিচালিত সিনেমাটি অগ্রিম বিক্রয় থেকে দেশব্যাপী ৫০ কোটি টাকা আয় করবে।
অভিনেতা প্রভাসের ফ্যানরা বলছেন,আলিবাগ থেকে আমি এই সিনেমা দেখতে এসেছি। প্রভাসের আমি দারুণ একজন ফ্যান। অন্যদিকে আরও এক সিনেপ্রেমীর দাবি, এই সিনেমায় প্রভাসকে আরও গুরুত্বপূর্ণ অভিনয়ে দেখা যাবে। আগামী ২ থেকে তিন বছরের মধ্যে আরও একটি ভালো সিনেমা দেখার সৌভাগ্য বলে জানান তিনি।
অন্যদিকে সিনেমা ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে। একেবারে বাজনা-বাজিয়ে কার্যত উৎসবের আবহ সিনেমা হলগুলির সামনে। এমনকি প্রভাসের ছবিতে মালা পড়ানোর ছবিও ধরা পড়েছে ওয়ান ইন্ডিয়ার ক্যামেরায়।
#WATCH | Maharashtra: People arrive at a movie theatre in Chembur, Mumbai to catch the morning show of 'Kalki 2898 AD' that hit the screens today.
— ANI (@ANI) June 27, 2024
A fan of actor Prabhas says, "We travelled here from Alibaug. We are huge fans of Prabhas."
Another fan says, "Prabhas is good in… pic.twitter.com/qFziR7qeSU
Kalki 2898 AD Movie review: তৈরি হবে নতুন রেকর্ড
'Kalki 2898 AD' সিনেমাটিতে প্রভাস এবং দীপিকা পডকোনকে দেখা গিয়েছে। অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, কমল হাসান এবং দিসা পাটানিও। বিগ বাজেটের এই সিনেমায় বাঙালি অভিনেতা শাশ্বতকেও একটি চরিত্রে দেখা গিয়েছে। হায়দরাবাদে তার প্রথম দিনের ব্যবসার সঙ্গেই সর্বকালের রেকর্ড তৈরি করেছে। এখনও পর্যন্ত মোট ৮.৫৭ কোটি টাকা আয় হয়েছে। অন্যদিকে গোটা দেশে ১৪ লাখেরও বেশি টিকিট বিক্রি হয়েছে।

সব মিলিয়ে মোট ৪৮.২৭ টাকা কালেকশন হয়েছে। তেলেগু মার্কেটে প্রথমদিনে ১২ কোটির বেশি টিকিওট বিক্রি হয়ে একেবারে ধামাকা ফেলে দিয়েছে। যেভাবে প্রভাস অভিনীত এই সিনেমা এগোচ্ছে তাতে যে দেশের সিনে ইতিহাসে 'Kalki 2898 AD' জায়গা করে নেবে তা বলাই যায়।
#WATCH | Telangana: People arriving at Sandhya theatre in Hyderabad to watch Kalki 2898 AD dance and celebrate. The film that hit the screens today stars Amitabh Bachchan, Kamal Haasan, Prabhas, Deepika Padukone and others. pic.twitter.com/9HaddulVBG
— ANI (@ANI) June 27, 2024
আজ বৃহস্পতিবার ২৭ জুন একাধিক ভাষায় মুক্তি পেয়েছে ছবিটি। হিন্দি, তামিল, তেলুগু এই ভাষা গুলিতে একসঙ্গে মুক্তি হয়েছে। এই ছবি ঘিরে উৎসাহের পারদ চড়ছে ক্রমশ। মনে করা হচ্ছে RRR এবং বাহুবলিকে জোর টক্কর দেবে 'Kalki 2898 AD'।
পৌরানিক গল্পের সঙ্গে মিশিয়ে হাইটেক ফিকশন হিসেবে যেভাবে তৈরি করা হয়েছে তা একেবারে অবাক করার মতো।উল্লেখ্য, অশ্বথামার চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications