Govinda Twitter Account Hacked: পুরোটাই ষড়যন্ত্র, কিছুই জানি না! ভিডিওতে বার্তা গোবিন্দার
Govinda Twitter Account Hacked: বিভিন্ন রিয়েলিটি শোতে দেখা গেলেও বড় পর্দায় তেমন ভাবে দেখা যায় না তাঁকে! কিন্তু মাঝে মধ্যে সংবাদ শিরোনামে চলে আসেন গোবিন্দা। সম্প্রতি তাঁর টুইটার অ্যাকাউন্টে হরিয়ানা হিংসা নিয়ে বিতর্কিত স্ট্যাটাস আপলোড করা হয়।
যা ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। শুধু তাই নয়, টুইটারে স্ট্যাটাস নিয়ে বিতর্কও তৈরি হয়। আর এর মধ্যেই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন অভিনেতা। যেখানে হরিয়ানা হিংসা নিয়ে বিতর্কিত স্ট্যাটাস নিয়ে সত্য সামনে এনেছেন গোবিন্দা।

ভিডিওতে তিনি বলছেন, দীর্ঘ সময় ধরে টুইটার ব্যবহার করা হয়নি। এমনকি হরিয়ানা নিয়ে কোনও টুইট তিনি করেননি বলেও দাবি। গোবিন্দার কথায়, তাঁর টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। এবং পুরোটা ষড়যন্ত্র করেই করা হয়েছে। এমনকি এই বিষয়ে তিনি কিছুই জানেন না বলেও ওই ভিডিওতে আপলোড করেছেন অভিনেতা।
গোবিন্দা ভিডিওটি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন। ইতিমধ্যে পুরো বিষয়টিকে নিয়ে ইতিমধ্যে সাইবার ক্রাইমের দ্বারস্থ হয়েছেন। আর এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানিয়েছেন অভিনেতা। তবে হরিয়ানা অনুরাগীরা তাঁকে যাতে এই বিষয়ে ভুল না বোঝে সে বিষয়েও বার্তা দিয়েছেন তিনি। পাশাপাশি গোবিন্দার রাজনীতিতে আসা নিয়েও জল্পনা তৈরি হয়েছে। বিশেষ করে লোকসভা নির্বাচনের আগে কোনও একটি রাজনৈতিক দলে যোগ দিতে পারেন। এমন জোর জল্পনা।
সে বিষয়েও অবস্থান স্পষ্ট করেছেন অভিনেতা। তাঁর কথায়, কেউ কেউ বলছেন আমি কোনও রাজনৈতিক দলে যোগ দিতে পারি। কিন্তু এমন কিছু ঘটবে না। উল্লেখ্য, সোমবার বিজেপি শাসিত হরিয়ানার নুহ-তে একটি মিছিলকে কেন্দ্র করে ব্যাপক আকার নেয় পরিস্থিতি। সংঘর্ষে একাধিক মানুষের মৃত্যু হয়েছে। আর এই ঘটনা বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এই অবস্থায় সেখানে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। নামানো হয়েছে বাহিনী।
আর এই অবস্থায় গোবিন্দার টুইটারে একটি কমেন্টকে ঘিরে বিতর্ক তৈরি হয়। অনেকেই অভিনেতার এহেন মন্তব্য ঘিরে ট্রোল করতে শুরু করেন। এই অবস্থায় ভিডিও আপলোড করে অবস্থান স্পষ্ট করলেন অভিনেতা। অন্যদিকে ইতিমধ্যে টুইটগুলি ডিলিট করে দেওয়া হয়েছে। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাও খতিয়ে দেখা হচ্ছে বলে সাইবার ক্রাইম সূত্রে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications