পর্ন ছবির স্ক্রিপ্ট, চুক্তিপত্র উদ্ধার পর্নকাণ্ডে ধৃত রাজ কুন্দ্রার অফিস থেকে

পর্ন ছবির স্ক্রিপ্ট, চুক্তিপত্র উদ্ধার পর্নকাণ্ডে ধৃত রাজ কুন্দ্রার অফিস থেকে

পর্ন ছবি তৈরির অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা এবং তাঁকে ২৩ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে থাকার নির্দেশও দিয়েছে আদালত। পর্ন কাণ্ডের তদন্ত খুবই দ্রুতগতিতে এগোচ্ছে।

উদ্ধার পর্ন ছবির স্ক্রিপ্ট

উদ্ধার পর্ন ছবির স্ক্রিপ্ট

এরই মাঝে মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চ রাজ কুন্দ্রার দপ্তর থেকে উদ্ধার করেছে পর্ন ছবির স্ক্রিপ্ট ও অভিনেত্রীদের চুক্তিপত্র। শুধু তাই নয়, পুলিশ সেই সার্ভারটিকেও বাজেয়াপ্ত করেছে যেখান থেকে পর্ন ছবি আপলোড করা হত। এর আগে তদন্তকারী এজেন্সি রাজ কুন্দ্রার হোয়াটসঅ্যাপ চ্যাট, ব্যাঙ্কের লেনদেন সংক্রান্ত তথ্য, পেন ড্রাইভ ও পর্ন ছবি রয়েছে এমন হার্ড ডিস্ক উদ্ধার করেছে, যার ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে রাজকে।

কি রয়েছে উদ্ধার হওয়া চুক্তিপত্রে

কি রয়েছে উদ্ধার হওয়া চুক্তিপত্রে

এছাড়াও বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা চুক্তির ভিত্তিতে অভিনেত্রী ও মডেলদের ব্ল্যাকমেইলও করতেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের হাতে আসা এই চুক্তিপত্রে উল্লেখ রয়েছে নির্মাতাদের সঙ্গে শর্ত সাপেক্ষে অভিনেত্রী/‌মডেলরা এই চুক্তিতে সাক্ষর করতেন। তাঁরা স্বেচ্ছায় এই প্রযোজনার সঙ্গে কাজ করছেন এবং তাঁদের ছবির নির্মাতারা কোনওভাবে জোর করেননি সিনেমার কারণে দুঃসাহসিক দৃশ্য বা পোশাক ছাড়া/‌ নগ্ন অবস্থায় শুট করার জন্য এবং এই ছবি মুক্তির জন্য তাঁদের অনুমতি রয়েছে এবং এই ভিডিও সিনেমা, ওয়েব সিরিজ ও ওটিটি প্রজেক্টে ব্যবহার হতে পারে। তবে এই চুক্তিপত্রে কোনও সংস্থার নাম উল্লেখ করা নেই বা কোনও রেজিস্ট্রেশন নম্বরও নেই। এছাড়া সেখানে সিনেমার নাম অথবা মুক্তির তারিখও উল্লেখ করা নেই।

 মুম্বইয়ের বাংলোয় শুট

মুম্বইয়ের বাংলোয় শুট

ক্রাইম ব্রাঞ্চের দাবি একাধিক হোয়াটসঅ্যাপ চ্যাটের প্রমাণ রয়েছে যেখানে কুন্দ্রা হটশট অ্যাপ ও তার কনটেন্টের সঙ্গে আর্থিক চুক্তিতে জড়িত। এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজন মহিলা সামনে এগিয়ে এসে অভিযোগ করেছেন যে তাঁদের জোর করে পর্ন ছবিতে কাজ করানো হয়েছে। অভিযুক্তরা ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়ার জন্য সংঘর্ষ করছেন এমন মডেল, অভিনেতা ও অন্যান্য কর্মীদের এই সুযোগ নিতেন এবং এই পর্ন ছবিতে কাজ করাতেন। এই ছবিগুলির শুট হত মুম্বইয়ের বাংলোগুলি ভাড়া নিয়ে।

 রাজ কুন্দ্রা সহ একজন গ্রেফতার

রাজ কুন্দ্রা সহ একজন গ্রেফতার

সোমবারই পুলিশ রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে এবং তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে। এছাড়াও পুলিশ রায়ান থর্পে নামে একজনকে গ্রেফতার করেছে যিনি অ্যাপের শীর্ষ পদে কাজ করতেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+