১০ বছর পর বাবা হতে চলেছেন রাম চরণ, সুখবর প্রকাশ্যে আনলেন নিজেই
১০ বছর পর বাবা হতে চলেছেন রাম চরণ, সুখবর প্রকাশ্যে আনলেন নিজেই
দক্ষিণী সুপারস্টার রাম চরণকে সকলেই চেনেন। প্রায় সময়েই অভিনেতা চিরঞ্জীবী অনুগামীদের আলোচনার মধ্যে থাকেন। তবে এই মুহূর্তে তার আলোচনায় আসার কারণটা খুবই বিশেষ। রাম চরণের স্ত্রী উপাসনা কোনিদেলা গর্ভবতী। সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করেছেন রাম চরণ। অভিনেতা বিয়ের ১০ বছর পরে বাবা হতে চলেছেন। এই খবরে উচ্ছ্বসিত হয়ে পড়েছেন ভক্তরা।
সোশ্যাল মিডিয়ায় কী শেয়ার করলেন অভিনেতা
নতুন বছর রাম চরণের জন্য খুব বিশেষ হতে চলেছে। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন অভিনেতা। যেখানে হনুমান জির ছবি রয়েছে। পোস্টে লেখা আছে- 'শ্রী হনুমান জির কৃপায়, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে রাম চরণ এবং উপাসনা তাদের প্রথম সন্তানের অপেক্ষা করছেন। ভালবাসা এবং কৃতজ্ঞতার সঙ্গে সুরেখা ও চিরঞ্জীবী কোনিদেলা, শোভনা এবং অনিল কামিনেনি।

কবে গাঁটছড়া বেঁধেছিলেন রাম চরণ ও উপাসনা
চলতি বছরের জুলাই মাসে রাম চরণ ও উপাসনা ইতালিতে তাদের দশম বিবাহ বার্ষিকী উদযাপন করেছিলেন। রাম চরণ ও উপাসনা স্কুল লাইফ থেকে একে অপরের বন্ধু ছিলেন। ১৪ জুন ২০১২ সালে হায়দরাবাদে গাঁটছড়া বেঁধেছিলেন তাঁরা। তবে ২০১১ সালে তাঁরা বাগদান সেরেছিলেন। বিয়ের পর থেকে দম্পতি সুখেই ঘর করছেন। এবার তাঁরা তাদের পরিবারে স্বাগত জানাতে চলেছেন তাদের প্রথম সন্তানকে।

কী জানালেন অনুগামীরা
রামচরণ ও উপাসনা সম্পূর্ণ বিপরীত প্রকৃতির। একদিকে যেখানে রামচরণ খুবই শান্ত, সেখানে উপাসনা খুবই খোলা মনের। দক্ষিণী তারকাকে শেষ দেখা গিয়েছিল সুপারহিট ছবি 'আরআরআর'-এ। বক্স অফিসে সিনেমাটি সাফল্য অর্জন করেছিলো। এই খবরের খুব খুশি হয়েছিল রামচরণের পরিবার ও উপাসনার পরিবার। সেই সঙ্গে খুব খুশি ভক্তরা। তাঁরা অভিনেতার শেয়ার করা ছবিতে লাইক ও কমেন্ট করেছেন। অনেক অনুগামী লিখেছেন, আপনাদের অনেক শুভেচ্ছা। আবার অনেকের মতে, আপনার ছেলে সন্তান হতে চলেছে। অনেক ভক্তরা খুশি হয়ে লিখেছেন, আপনাদের যমজ সন্তান হলে একদমই অবাক হবেন না।
ছবি সৌ:ইনস্টাগ্রাম












Click it and Unblock the Notifications