(ছবি) এক্সক্লুসিভ : শুরু শাহিদ কাপুরের বিয়ের ধূমধাম
বলিউড স্টার শাহিদ কাপুর এবং মীরা রাজপুতের বহু প্রতীক্ষিত বিয়ে অনুষ্ঠিত হতে চলেছে আগামিকাল রাজধানী দিল্লির ট্রাইডেন্ট হোটেলে। আপাতত কয়েকদিন এটাই এখন বলিউডের হট টপিক। জনপ্রিয় অভিনেতা পঙ্কজ কাপুর ও অভিনেত্রী সুপ্রিয়া পাঠকের ছেলে শাহিদের বিয়ের প্রস্তুতি চলছে একেবারে জোরকদমে।
গত জানুয়ারি মাসেই শোনা গিয়েছিল শাহিদ বিয়ের আংটি বদল করেছেন। যদিও শাহিদ সেকথা উড়িয়ে দিয়েছিলেন। কীভাবে দিল্লির মেয়ে মীরাকে তিনি বিয়ে করতে চলেছেন তা সংবাদমাধ্যমে জানিয়ে অযথা উত্তেজনা তৈরি করতে চাননি। সবকিছু গোপনেই মিটিয়ে নিতে চেয়েছিলেন। তবে সেসব গোপন থাকলে তো!
পাপারাৎজিরা কার্যত ঘিরে ফেলেছে দিল্লির হোটেল ট্রাইডেন্ট। সেখানকার সব ছবি চলে আসছে মিডিয়ায়। নিচের স্লাইডে দেখে নিন শাহিদের বিয়ের ছবির কয়েকঝলক।

শাহিদের মা-বাবা
হোটেল ট্রাইডেন্টে ঢুকছেন শাহিদের পিতা পঙ্কজ কাপুর ও মা সুপ্রিয়া পাঠক।

অতিথির আগমন
এখন থেকেই আসতে শুরু করে দিয়েছেন অতিথিরা। ছবিতে দেখা যাচ্ছে সিদ্ধার্থ রয় কাপুরকে।

সুপ্রিয়া পাঠক
ছেলের বিয়ের যাবতীয় দায়িত্ব সামলাচ্ছেন মা সুপ্রিয়া।

পঙ্কজ কাপুর
হোটেলে ঢোকার মুখে অভিনেতা পঙ্কজ কাপুর।

শাহিদ কাপুর
জানা গিয়েছে, বিয়ের নানা আচার-অনুষ্ঠানে পড়ার জন্য মোট ১০ টি আউটফিট বানিয়েছেন শাহিদ।

শাহিদ-মীরা
সবে স্নাতক স্তরের গণ্ডী পেরনো মীরা শাহিদের চেয়ে ১৩ বছরের ছোট।

বন্ধুদের সঙ্গে মীরা
শোনা যাচ্ছে, বিয়েতে পড়ার জন্য ম্য়াচিং পোশাক বানিয়েছেন শাহিদ ও মীরা। তা পরেই বিয়ের মন্ত্র জপ করবেন দুজনে।

মীরার পোশাক
জানা গিয়েছে, মীরা রাজপুতের বিয়ের পোশাক ডিজাইন করেছেন বিখ্যাত ডিজাইনার অনামিকা খান্না।
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?











Click it and Unblock the Notifications