(ছবি) 'বাগি' সিনেমার এই ভিলেনই বলিউডের নতুন সেনসেশন
বাগি সিনেমা নিয়ে ইতিমধ্যেই হইচই পড়ে গিয়েছে টিনসেলটাউনে। টাইগার শ্রফ ও শ্রদ্ধা কাপুরের একটি চুম্বন দৃশ্য নিয়েই মূলত মাতামাতি। ইতিমধ্যেই মুক্তি পাওয়া ট্রেলর সেই উন্মাদনাকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। [মধ্য একচল্লিশেও ফটোশ্যুটে ছক্কা হাঁকালেন মোহময়ী কাজল]
এই সিনেমায় মূল চরিত্রে রয়েছেন টাইগার শ্রফ ও শ্রদ্ধা কাপুর। এর পাশাপাশি খলনায়কের চরিত্রে রয়েছেন তেলেগু সিনেমার অভিনেতা সুধীর বাবু। আপাতত তাঁকে নিয়েই সরগরম বলিউড। [ম্যাগাজিন কভারে অন্য অবতারে মোহময়ী সানি লিওনি]

এটা সুধীর বাবুর প্রথম বলিউড সিনেমা। টাইগার শ্রফের বিপরীতে বহু অ্যাকশন দৃশ্যে দেখা যাবে তাঁকে। দুজনে মিলে বহুদিন নানা অনুশীল করে নিজেদের তৈরি করে তারপরই শ্যুটিং করেছেন। আর এই অ্যাকশনে ভরসা করেই সিনেমায় বাজিমাত করতে চাইছেন পরিচালক সাব্বির খান। [পছন্দের বিকিনি কিনতে 'ফিজি' তোলপাড় নেহা ধুপিয়ার!]
অন্য আকশন সিনেমার চেয়ে কেন আলাদা বাগি সিনেমাটি? এর উত্তর দিতে গিয়ে পরিচালক সাব্বির জানিয়েছেন, এই সিনেমায় শ্যুটিং করা সবকটি অ্যাকশন দৃশ্যে কোথাওই কোনও অস্ত্র ব্যবহার করা হয়নি। পুরোটাই হয়েছে খালি হাতে। যার ফলে তা অন্য মাত্রা পেয়েছে। একঝলকে দেখে নিন বলিউডের নয়া সেনসেশন সুধীর বাবুকে। [এই সুন্দরী কন্যা এক বলিউড অভিনেত্রীর বোন]



























Click it and Unblock the Notifications