বিয়েটা অবশেষে সেরেই ফেললেন অভিনেত্রী! কনের সাজে পোস্ট পার্নো মিত্রর
বিয়েটা অবশেষে সেরেই ফেললেন অভিনেত্রী! কনের সাজে পোস্ট পার্নো মিত্রর
টলিপাড়ায় এখন বিয়ের মরশুম। টেলিভিশন থেকে শুরু করে টলি পাড়ার অভিনেতা–অভিনেত্রীরা সকলেই একে একে বিয়ের পিঁড়িতে বসছেন। এরই মাঝে অভিনেত্রী পার্নো মিত্র সোশ্যাল মিডিয়ায় ধরা দিলেন কনের সাজে। নায়িকার এই সাজ নিয়ে গুঞ্জন শুরু হয়েছে টলি পাড়ায়। সাধারণ মানুষ তো বটেই তারকারাও মন্তব্য করতে কার্পণ্য করেননি।

মোক্ষম প্রশ্নটি করে বসেছেন সাংসদ–অভিনেত্রী মিমি চক্রবর্তী। মিমি লিখেছেন, 'বিয়ে করতে চাস?’। তার উত্তরে পার্নো লিখেছেন যে এই উত্তরটা মিমিরই জানা, পাশে দিয়েছেন হাসির ইমোজি। তবে শুধু একটি ছবি নয়, পার্নে কনের সাজে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন। সঙ্গে ক্যাপশনও মানানসই। অভিনেত্রী সৌরসেনী মৈত্র, তনুশ্রী চক্রবর্তী অভিনেত্রীর এই রূপের প্রশংসায় পঞ্চমুখ।
কিন্তু কেন এভাবে একের পর এক বিয়ের সাজে ছবি আপলোড করে চলেছেন পার্ণো? সে বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি। তবে কোনও পণ্যের প্রচারের জন্যই হয়তো এই বিশেষ ফটোশুট করছেন টলিপাড়ার নায়িকা। প্রথম পোস্টটিতে তিনি কনের মুকুটের ছবি আপলোড করেছিলেন। যেখানে শোলার কারুকাজের গুরুত্ব বুঝিয়েছিলেন। সম্প্রতি বিয়ে করেছেন দেবলীনা–গৌরব, সৌরভ–ত্বরিতা। মঙ্গলবার বিয়ের পিঁড়িতে বসছেন ইমন চক্রবর্তী ও নীল–তৃণা।












Click it and Unblock the Notifications