১০ এপ্রিল লন্ডনে বাগদান সারছেন পরিণীতি ও রাঘব! কী জানালেন বলিউড অভিনেত্রী

বেশ কয়েক দিন ধরেই খবরের শিরোনামে রয়েছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। শোনা যাচ্ছে তাঁদের নাকি খুব শীঘ্রই চারহাত এক হবে! তবে এই বিষয়ে এখনও তাঁরা কিছুই জানাননি। তবে তাঁদের একসঙ্গে বিমানবন্দরেও দেখা গিয়েছে। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

১০ এপ্রিল লন্ডনে বাগদান সারছেন পরিণীতি ও রাঘব! কী জানালেন বলিউড অভিনেত্রী

যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে অভিনেত্রীকে দেখা গিয়েছে লাল সোয়েটার, কালো প্যান্ট এবং কালো বুট জুতোয়। টপনট চুলে গ্ল্যামারাস লাগছে অভিনেত্রীকে। বিমানবন্দরে পাপারাৎজিদের কাছে ক্যামেরাবন্দি হলেন পরিণীতি। সেই সময়ই তাঁকে একজন পাপারাৎজি বলে উঠলেন আগামী ১০ এপ্রিল বাগদান? যদিও সেকথা গুরুত্ব দেননি অভিনেত্রী। তবে মুখে ফুটে উঠেছে এক লাজুক মিষ্টি হাসি।

একজন পাপারাৎজি রসিকতা করে তাঁকে বললেন কোথায় যাচ্ছেন? তিনি উত্তর দিলেন লন্ডনে যাচ্ছি। যদি আপনারা চান তাহলে আমার বোডিং পাসও দেখতে পারেন। ১০ এপ্রিল আগের পরিণীতির লন্ডনে যাওয়া নিয়ে অনুগামীরা ভাবছেন তবে কী ১০ এপ্রিল লন্ডনে বাগদান সারবেন পরিণীতি ও রাঘব। যদিও সেই বিষয়ে সঠিক ভাবে এখনও কিছু জানা যায়নি।

২৮ মার্চ আম আদমির পার্টির নেতা সঞ্জীব আরোরা তাঁর ট্যুইটার প্রোফাইলে রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়াকে অভিনন্দন জানিয়েছেন। সেখানে অনেক অনুগামীদেরই প্রশ্ন ছিল, বিয়ে কবে করছেন তারকারা। আবার অনেকে লিখেছেন বিয়ে তারিখ কী ঠিক হয়ে গেল।

১০ এপ্রিল লন্ডনে বাগদান সারছেন পরিণীতি ও রাঘব! কী জানালেন বলিউড অভিনেত্রী


কিছু দিনে আগেও রাঘবের সঙ্গে পরিণীতিকে দু'দিন দেখা গিয়েছিল মুম্বইয়ের একটি নামী রেস্তোরাঁতে। পরিণীতি ও রাঘবকে খুব ক্যাজুয়াল লুকেই দেখা গেছে। জানা যাচ্ছে লন্ডনে একসঙ্গে পড়াশোনা করার সময় তারা একে অপরের ভালো বন্ধু হয়ে উঠেছেন। অনেক অনুগামীদের মতে, তবে কী পরিণীতির জীবনে এসেছে নতুন পুরুষ রাঘব, নাকি রাজনীতিতে পা রাখতে চলেছেন অভিনেত্রী। সূত্র মারফত জানা গিয়েছে, রাঘবের পরিবার পরিণীতির পরিবারকে অনেকদিন ধরেই চেনেন।

এই প্রথমবার ইমতিয়াজ আলির সঙ্গে কাজ করতে চলেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। চামকিলায় ছবিতে দেখা মিলবে তার। দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে দেখা মিলবে অভিনেত্রীর। সম্প্রতি, শুটিং শেষ করেছেন তিনি। শুটিংয়ের সেট থেকে নানান ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। তবে সিনেমাটি মুক্তি পাওয়ার পর কতটা বক্স অফিসে সাফল্য ফেলবে তা দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+