'পরি'র টিজারে যে চমক দেখালেন অনুষ্কা, দেখুন ভিডিও
আর স্ক্রিমার নয়, এবার সোজা টিজার! অনুষ্কা শর্মা অভিনীত 'পরী' ছবির ফার্স্ট লুকেই মাত করে দেন অনুষ্কা।
আর স্ক্রিমার নয়, এবার সোজা টিজার! অনুষ্কা শর্মা অভিনীত 'পরি' ছবির ফার্স্ট লুকেই মাত করে দেন অনুষ্কা। আর এরপর 'স্ক্রিমার' হিসাবে ইুটিউব-এ লঞ্চ হয়েছে ছবির ভিডিও। সেখানেও কৌতূহলের পারদ চড়িয়েছেন অনুষ্কা একাই। আর এবার পালা ছিল ছবির টিজারের।


পরী ছবির টিজারের ভিডিও বেশ কিছু রহস্যময় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে । একদিকে অনুষ্কাকে দেখে মনে হচ্ছে তিনি এই ছবিতে মায়াবী কোনও শক্তির শিকার হয়ে সমস্যাগ্রস্ত অন্যদিকে , দেখা যাচ্ছে তিনিই আবার অন্য অনেককে আক্রমণ করছেন এই ভৌতিক শক্তির বলে। নেপথ্যে একটি কবর স্থানও দেখা যাচ্ছে। ফলে সব মিলিয়ে এক আজব রহস্যময়তা জড়িয়ে রেখেছে গোটা টিজারকে।
ছবির টিজারে দেখা যাচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়কে। ভিডিওতে অনুষ্কা বেশ ক্ষিপ্ত মেজাজে পরমব্রতর ওপর হামলাও চালাচ্ছে । এরকম কিছু আকর্ষক দৃশ্য দেখার পর এই ছবি ঘিরে যে জনপ্রিয়তা গড়ে উঠবে তা বলাই বাহুল্য।












Click it and Unblock the Notifications