সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বাবু রাওয়ের বায়োডেটা, শেয়ার করলেন খোদ পরেশ রাওয়াল
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বাবু রাওয়ের বায়োডেটা, শেয়ার করলেন খোদ পরেশ রাওয়াল
'হেরা ফেরি’ সিনেমায় চিরস্মরণীয় চরিত্র বাবু রাও গণপত রাওকে নিশ্চয়ই সবার মনে আছে? যে চরিত্রটি পর্দায় দারুণভাবে ফুটিয়ে তুলেছিলেন পরেশ রাওয়াল। বাবু রাও–এর চরিত্রটি এমন একটি চরিত্র, যা প্রত্যেকটা বলিউড প্রেমী মানুষ সারাজীবন মনে রাখবেন। বাবু রাওয়ের এক ভক্ত এমনই এক উদ্ভট কাণ্ড করে বসলেন, যা সকলের চিন্তার বাইরে।

আভাস নামে এক টুইটার ব্যবহারকারি, বাবু রাওয়ের নামে একটি সিভি শেয়ার করেছেন মাইক্রোব্লগিং সাইটে। খুব শীঘ্রই এই পোস্টটি ভাইরাল হয়ে যায় টুইটারে। যথারীতি এই ভাইরাল পোস্টটি গিয়ে পৌঁছায় খোদ বাবু রাও তথা পরেশ রাওয়ালের কাছে আর তিনিও পোস্টটি শেয়ার করার লোভ সামলাতে পারেননি।
বায়োডাটাটি একেবারেই তৈরি হয়েছে অন্য সব সিভির মতোই তবে নজর দেওয়ার মতো বিষয় হল ক্ষমতা ও দক্ষতা এই দু’টি দিক। এই ছবিটি রিটুইট করে পরেশ রাওয়াল লিখেছেন, 'হা হা হা ধন্যবাদ আভাস, বাবু ভাইয়ার আধার কার্ডের জন্য!’ 'হেরা ফেরি’ ছবিতে বাবু রাওয়ের কিছু সংলাপ, যা তাঁর জীবনী বর্ণনা করেছ, সেগুলিকেই তুলে ধরা হয়েছে এই সিভিতে।
@SirPareshRawal Baburao Ganpant rao aapte🙏 pic.twitter.com/EutojVziIe
— abhash agrawal (@abhash_agrawal) July 30, 2020
তবে শুধু পরেশ রাওয়ালই নন, অনেকেই এই পোস্টটি টুইট করেছেন। অনেকেই পরেশ রাওয়ালের প্রশংসা করেছেন এ ধরনের একটি চরিত্রকে অবলীলায় ফুটিয়ে তোলার জন্য। প্রসঙ্গত, ২০০০ সালে মুক্তি পায় অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও টাবু অভিনীত 'হেরা ফেরি’। সিনেমায় সবচেয়ে বেশি নজর কাড়ে বাবু রাও ওরফে পরেশ রাওয়াল। পরিচালক প্রিয়দর্শনের কমেডি এই ছবি আজও যথেষ্ট জনপ্রিয়। বাবু রাও চরিত্রকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর মিম দেখা যায়।












Click it and Unblock the Notifications