যিশু-আবিরের পর , এবার ব্যোমকেশের চরিত্রে আরও এক বাঙালি 'হ্যান্ডসম' নায়ক!
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী এক চরিত্র ব্যোমকেশ বক্সী। যুগে যুগে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে একাধিক সিরিয়াল, সিনেমা তৈরি হয়েছে এই চরিত্রকে নিয়ে।
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী এক চরিত্র ব্যোমকেশ বক্সী। যুগে যুগে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে একাধিক সিরিয়াল, সিনেমা তৈরি হয়েছে এই চরিত্রকে নিয়ে। এমনকি ওয়েব সিরিজের পর্দাতেও ব্যোমকেশ চমক ধরা পড়েছে। এই চরিত্রে অভিনয় যাঁরা করেছেন এখনও পর্যন্ত প্রায় সমস্ত অভিনেতাই দর্শক মনে দাগ কেটেছেন। এবার সেই দর্শক মন কাড়তে চলার চ্যালেঞ্জ রয়েছে পরমব্রতর হাতে!

যিশু , আবির, অনির্বানের পর এবার ব্য়োমকেশের চরিত্রে আসতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। শোনা যাচ্ছে, সমস্ত কিছু ঠিকঠাক থাকলে,এবার 'মগ্ন মৈনাক' গল্পটি নিয়ে আসর মাতাতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। তিনিই ছবির পরিচালনার দায়িত্ব সম্ভবত গ্রহণ করতে চলেছেন। পাশাপাশি নাম ভূমিকায় এবার পরমব্রত।
একদিকে অরিন্দম শীল ব্যোমকেশ নিয়ে তাঁর পরবর্তী ছবির দিকে এগিয়ে যাচ্ছেন, অন্যদিকে ইন্দ্রনীল ঘোষ যিশুকে নিয়ে তাঁর 'ব্যোমকেশ' ভাবনা নিয়ে এগিয়ে চলেছেন। এরমাঝেই টলিপাড়ায় পরমব্রতর 'ব্যোমকেশ'-কাহিনি নিয়েও আলোচনা কিছু কম হচ্ছে না!












Click it and Unblock the Notifications