দশমীর বিষাদ আরও বাড়িয়ে দিল সেলিনা জেটলির পোস্ট
সেলিনা জেটলির যমজ সন্তানের একটিকে বাঁচানো যায়নি, ফেসবুকে নিজেই দুঃসংবাদ দিলেন সেলিনা
দশমীর বিষাদের মধ্যেই একটি মন খারাপ করে দেওয়া খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেত্রী সেলিনা জেটলি। তাঁর যমজ সন্তানের একটিকে বাঁচানো যায়নি। গত ১০ই সেপ্টেম্বর দুবাই যমজ পুত্রসন্তানের জন্ম দেন সেলিনা। কিন্তু হৃদযন্ত্রে সমস্যা থাকার ফলে একটি শিশুকে বাঁচানো যায়নি। তবে অপর শিশুটি একেবারেই সুস্থ ও স্বাভাবিক রয়েছে বলে ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন সেলিনা।

অন্তঃসত্ত্বা সেলিনা জেটলির বেবি বাম্প নিয়ে ছবি নিয়ে কম তোলপাড় হয়নি ইন্টারনেট দুনিয়া। এত স্বতঃস্ফুর্ত ও খোলামেলাভাবে যে বেবি বাম্প দেখানো যায় তা হয়ত এর আগে কোনও অভিনেত্রী ভাবেননি। সেময়েই জানা গিয়েছিল যে দ্বিতীয়বার যমজ সন্তানের মা হতে চলেছেন সেলিনা। সব ঠিকই ছিল। গত ১০ই সেপ্টেম্বর দুবাইতে স্বাভাবিকভাবে জোড়া পুত্রসন্তানের জন্মও দেন তিনি। কিন্তু জন্মের পর দেখা যায় একটি শিশুর হৃদযন্ত্রে সমস্যা রয়েছে। অবশেষে দশমীর দিন দুঃসংবাদটা নিজেই ভক্তদের দিলেন সেলিনা।
দুই সন্তানের নাম দিয়েছিলেন আর্থার ও শামসের। কিন্তু আটকে রাখা গেল না শামসেরকে। তবে শামসেরের একটা অংশই তাঁরা আর্থারের মধ্যে খুঁজে পাবেন বলে জানিয়েছেন সেলিনা।












Click it and Unblock the Notifications