Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আন্তর্জাতিক যোগ দিবসে জেনে নিন বলিউড তারকারা কীভাবে যোগাসন করে নিজেদের ফিট রাখেন

যোগাভ্যাস আমাদের মধ্যে অনেকেরই নিজেদের ফিট থাকার গুরুমন্ত্র এবং মানুষের বিশ্বাস ফিট এবং সুস্বাস্থ্য থাকতে গেলে যোগ ব্যায়ামের বিকল্প আর কিছুই নেই। এটি অত্যন্ত পুরনো একটি শরীরচর্চা, যা শুধু শরীরকেই নয় মনকেও একই সঙ্গে প্রশান্তি দেয়। বলিউড তারকা এবং তাঁদের যোগাভ্যাসের প্রতি ভালোবাসা এখন আর কারোর অজানা নয়। সোশ্যাল মিডিয়া পোস্টে তাঁরা প্রায়ই শরীরচর্চার ভিডিও-ছবি পোস্ট করে থাকেন। এ বছর ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসে গোটা বিশ্বের সঙ্গে বলিউড তারকারাও এই দিবসটি পালন করছেন অন্যান্য বছরের মতই। আসুন দেখে নেওয়া যাক ফিট ও স্বাস্থ্য সচেতন বলিউড তারকাদের।

আলিয়া ভাট

নিজের ফিট বডির জন্য বেশ পরিচিত বলিউডের '‌গাঙ্গুবাই'‌ আলিয়া ভাট। তাঁর ওঝন বৃদ্ধি থেকে ফিট থাকার সফর অনেককেই অনুপ্রাণিত করে। নিজের সিনেমার মতোই আলিয়া ভাটও তাঁর ফিটনেসের প্রতি মনোযোগ দেন ও প্রতিশ্রুতিবদ্ধ। আলিয়া ভাট এর আগে সোশ্যাল মিডিয়ায় তাঁর যোগাভ্যাসের একাধিক ভিডিও-ছবি পোস্ট করেছেন। একটি ছবিতে দেখা গিয়েছে আলিয়া ভাট কপোতাসন বা পিজিয়ন পোজ করছেন। এটা মেরুদণ্ড ও মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধির জন্য করা হয়ে থাকে।

মালাইকা অরোরা

ফিটনেস উৎসাহী হিসাবে বলিউডে পরিচিত মালাইকা অরোরা কখনই তাঁর শরীরচর্চার সেশন মিস করেন না। যোগ ব্যায়াম করতে ভীষণ ভালোবাসেন মালাইকা এবং প্রায়ই তাঁর ভক্তদের অনুপ্রাণিত করতে তিনি শরীরচর্চার ছবি দিয়ে থাকেন। সোশ্যাল মিডিয়ায় তিনি কঠিন আসন ও নিজের যোগা স্টুডিওর ভিডিও শেয়ার করেন। এখানে মালাইকা সেতু বন্ধ আসনের বিভিন্ন পোজ করছেন, যা পুরো শরীর সহ পা, উপরের দেহ ও এনার্জিকে প্রভাবিত করে।

শিল্পা শেঠি

যোগ ব্যায়ামের প্রতি শিল্পা শেট্টির প্রেম যে কতটা তা গোটা বিশ্ব জানে। অভিনেত্রী দীর্ঘদিন ধরে যোগাভ্যাস করছেন এবং তিনি এখন প্রায় সব আসন করতেই সিদ্ধহস্ত। শিল্পা শেট্টি এক পদ উৎকতসন (‌একটি-পায়ের মাধ্যমে চেয়ার পোজ)‌-এর মাধ্যমে অঞ্জনেয়াসন করছেন।

সারা আলি খান

লাভ আজ কাল অভিনেত্রী সারা আলি খানও যোগ ব্যায়ামের প্রতি তাঁর আকর্ষণের কথা অনেক সাক্ষাতকারেই জানিয়েছেন। পিলাটিস, ওজন প্রশিক্ষণ, তাঁর নিয়মিত শরীরচর্চার সেশনের মাঝেই সারা নিজেকে ফিট রাখতে যোগাসন করে থাকেন। তাঁর স্থুলকায় শরীর থেকে আজকের তন্বী হয়ে ওঠার সফর অনেককেই অনুপ্রাণিত করে। সারা বৃক্ষাসন অথবা গাছের পোজে আসন করছেন। শরীর ও মস্তিষ্কের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে এই আসন।

রাকুল প্রীত সিং

রাকুল প্রীত সিং বলিউডে তাঁর ফিটনেসের জন্য পরিচিত। তিনি এরিয়াল যোগাসনরে বিরাট বড় ভক্ত। রাকুল প্রায়ই তাঁর যোগাসনের ভিডিও-ছবি পোস্ট করেন। এই যোগব্যায়াম কম পরিশ্রম করে এবং মাধ্যাকর্ষণ প্রতিরোধ করে অবাধে চলাফেরা করতে সাহায্য করে।

জ্যাকলিন ফার্নান্ডিজ

জ্যাকলিন ফার্নান্ডিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখলে বোঝা যায় যে তিনি কতটা গুরুত্ব দিয়ে তাঁর ফিটনেস সফরকে দেখেন। যোগাসন ও স্ট্রেচিং যেন তাঁর রোজকারের রুটিনে থাকে তা সর্বদা নিশ্চিত করেন জ্যাকলিন। এই ছবিতে জ্যাকলিন পর্বতাসন ও চক্রাসন করছেন।

জাহ্নবী কাপুর

শরীরচর্চা ও যোগাসন করে নিজেকে ফিট রাখতে পছন্দ করেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুর। জাহ্নবী রোজ তাঁর জিমে যান এবং এর সঙ্গে তিনি যোগাসনও করেন। জাহ্নবীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেখলে তা বোঝা যায়। শীর্ষপদ নটরাজাসন এবং এরিয়াল যোগার মাধ্যমে পিঠের স্ট্রেচিং করার ছবি রয়েছে অভিনেত্রীর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+