কার হাসিতে পাগল নুসরতের প্রাক্তন? এই অভিনেত্রীর প্রেমের টানে লন্ডন গেলেন নিখিল জৈন
কার হাসিতে পাগল নুসরতের প্রাক্তন? এই অভিনেত্রীর প্রেমের টানে লন্ডন গেলেন নিখিল জৈন
নুসরত জাহান এখন অতীত। তাই পুরনো স্মৃতিকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার নামই জীবন। আর সেই রাস্তাকেই বেছে নিলেন নুসরতের প্রাক্তন লিভ–ইন পার্টনার নিখিল জৈন। টলি পাড়ায় জোর গুঞ্জন, শহরের এই ব্যবসায়ী প্রেমে মজেছেন টলিপাড়ার এক নায়িকার। অভিনেত্রী সৌরসেনী মৈত্রর প্রেমে হাবুডুবু খাচ্ছেন নুসরতের প্রাক্তন লিভ-ইন পার্টনার। নায়িকার পিছু পিছু লন্ডন পর্যন্ত নাকি চলে গিয়েছেন নিখিল।

নিখিল ও সৌরসেনীর এই রাখ রাখ ঢাক ঢাক প্রেমের খবর টলি পাড়ার অলিতে গলিতে এখন ঘুরছে। এদিকে ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের ফ্যান পেজে একটি ছবি পোস্ট করেছেন নিখিল। তাতে লেখা, 'তোমার হাসি আমায় পাগল করে দেয়।’ এমন ইঙ্গিতবাহী পোস্ট নিখিল মাঝে মধ্যেই দিয়ে থাকে। তবে এবার এর কারণ হিসেবে সৌরসেনীর নাম শোনা যাচ্ছে।
২০১৯ সালের ১৯ জুন তুরস্কে রাজকীয় বিয়ে সারেন নুরত ও নিখিল জৈন। এরপর দেশে ফিরে স্বামী–স্ত্রী হিসাবেই থাকতে শুরু করেন। কিন্তু ২০২০ সালের পুজোর পর থেকেই নিখিল-নুসরতের সম্পর্কের ভাঙনের কথা শোনা যায়। নুসরতের জীবনে প্রবেশ করেন অভিনেতা যশ দাশগুপ্ত। নুসরতের থেকে বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হন নিখিল। নুসরত আবার জানান, তাঁর ও নিখিলের ম্যারেজ রেজিস্ট্রেশন হয়নি। ফলে তাঁদের বিয়ে হয়নি। নিখিলের সঙ্গে তিনি 'লিভ-ইন’ সম্পর্কে ছিলেন। এর মধ্যেই আবার নুসরতের মা হওয়ার খবর শোনা যায়। নিখিল জানিয়ে দেন, তিনি নুসরতের সন্তানের বাবা নন। পরে নুসরত ছেলের বাবা হিসেবে অভিনেতা যশ দাশগুপ্ত নাম নথিভুক্ত করান। নিখিলও নুসরতের থেকে ডিভোর্স নিয়ে নিজের মতো করে জীবন কাটাচ্ছেন।
এর আগে নুসরতের সঙ্গে ত্রিধা চৌধুরী ও রাইমা সেনের নাম জড়ালেও তাঁরা যে শুধুই ভালো বন্ধু তা স্পষ্ট করে দিয়েছেন নিখিল। তবে সৌরসেনীর সঙ্গে সম্পর্কটা ঠিক কেমন তা নিয়ে কেউই মুখ খোলেননি। সৌরসেনীর টানেই লন্ডনে পাড়ি জমালেন নিখিল।












Click it and Unblock the Notifications