হাতে শাঁখা–পলা, মুখে স্মিত হাসি নিয়ে বিজয়া দশমীর শুভেচ্ছা, গোপনে কি বিয়ে সারলেন নুসরত?
হাতে শাঁখা–পলা, মুখে স্মিত হাসি নিয়ে বিজয়া দশমীর শুভেচ্ছা, গোপনে কি বিয়ে সারলেন নুসরত?
এ বছর পুজোয় শহরজুড়ে শুধু একটাই গল্প। অভিনেত্রী–সাংসদ নুসরত জাহান ও যশ দাশগুপ্ত পুজোয় চুটিয়ে প্রেম করলেন। তাও আবার কোনও রাখঢাক নয়, একেবারে প্রকাশ্যে সকলের সামনে। শুক্রবার বিজয়া দশমী উপলক্ষ্যে নুসরত জাহান নিজের একটি ছবি শেয়ার করে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। সেই ছবিতে নুসরতকে একজন বিবাহিত মহিলার মতো শাঁখা–পলা পরতে দেখা গিয়েছে। ইনস্টাগ্রামে নুসরত জাহান তাঁর ফ্যানদের বিজয়া দশমীর শুভেচ্ছা বিনিময় করেছেন।
হাতে শাঁখা–পলা
ছবি পোস্ট করে নুসরত জাহান লিখেছেন, 'শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন।' নুসরতকে এদিন দেখা গিয়েছে সাদা লাল পাড় শাড়িতে, মাথায় লাল রঙের টিপ এবং হাতে শাখা-পলা সঙ্গে হাল্কা মেকআপ। এর আগে নুসরত ও যশ দুর্গাপুজোর উৎসবের মুহূর্ত ও দুর্গা পুজোর মণ্ডপে ঘুরে বেড়ানোর ছবি শেয়ার করেছিলেন। ছবিতে নুসরতকে যশের কোলে বসতেও দেখা গিয়েছে। অগাস্টেই নুসরতের কোলে এসেছে ছোট্ট ইশান। তারপর থেকেই যশ ও নুসরতের সম্পর্ক আর চাপা থাকেনি।

শীঘ্রই যশকে বিয়ে করবেন নুসরত
নুসরত যদিও এখনও তাঁর প্রেমিক যশের সঙ্গে বিয়ে না করলেও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টের মাধ্যমে এটা জানান দিয়েছেন যে তিনি যশকে শীঘ্রই বিয়ে করতে চলেছেন। ইশান জন্মের সময়ও যশ সর্বদা নুসরতের পাশে ছিলেন। নিখিল জৈনের সঙ্গে বিয়ে ভাঙার মূল কারণ ছিল নুসরতের সঙ্গে যশের সম্পর্ক।

যশকে স্বামী হিসাবে স্বীকার
সম্প্রতি যশের জন্মদিন উপলক্ষ্যে নুসরত একটি কেক নিয়ে এসেছিলেন, যেখানে যশকে স্বামী ও বাবা হিসাবে উল্লেখ করা হয়। নুসরত যতই বিষয়টিকে নিয়ে এড়িয়ে যাক না কেন, তিনি যে মনে মনে যশকেই স্বামী হিসাবে গ্রহণ করে নিয়েছেন সেটা নিয়ে আর কোনও সংশয় কারোর মনেই নেই। ধীরে ধীরে নুসরতও চাইছেন তাঁর ও যশের সম্পর্ক এবার প্রকাশ্যে চলে আসুক।

নুসরত জাহান ও বিতর্ক
২০১৯ সালে তুরস্কে ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে রাজকীয়ভাবে বিয়ে সারেন নুসরত জাহান। যদিও এ বছরের জুন মাসে নুসরত জানিয়ে দেন যে ভারতীয় আইনে তাঁদের বিয়ে অবৈধ। এটাকে শুধুমাত্র লিভ-ইন সম্পর্ক বলা হয়। সম্পর্কের জটিলতার মাঝেই প্রকাশ্যে আসে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর। এরপর নুসরতের সন্তানের বাবা কে এ নিয়েও সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে ওঠে। তবে সব প্রতিবন্ধকতাকে পার করে নুসরত ইশানকে জন্ম দেন। আমি যে কে তোমার, নাকাব, অসুরের মতো ভালো ভালো বাংলা সিনেমাতে অভিনয় করেছেন নুসরত। অভিনেত্রী তৃণমূল কংগ্রেসের বসিরহাট বিধানসভা কেন্দ্রের সাংসদ।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications