নুসরতের রাজকীয় বিয়ের ছবি-ভিডিও ভাইরাল! সোশ্যাল মিডিয়া জুড়ে ট্রেন্ডে টলিস্টার

তাঁর পরিচয় এখন শুধু অভিনেত্রী নুসরত জাহান নন, এখন তিনি দেশের অন্যতম সাংসদ। ফলে নুসরত জাহানের বিয়ে ঘিরে যে জাতীয় স্তরের মিডিয়ার লাইমলাইট থাকবেই তা বলাই বাহুল্য! আর সেই মতো নুসরতের বিয়ে ঘিরে একের পর এক ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই তা ভাইরাল হয়ে উঠছে। দেখে নেওয়া যাক তুরস্কের ডেস্টিনেশন ওয়েডিং নুসরত-নিখিলের রাজকীয় বিয়ের কিছু দৃশ্য।

কনের সাজে নুসরত

'টলিপ্ল্যানেট বাংলা' র ইনস্টাগ্রাম পোস্ট-এ নুসরতের এই ছবি আসতেই তা ভাইরাল হতে শুরু করেছে। কনের বেশে লাল লহেঙ্গায় নুসরত যেন এদিন ছিলেন অপরূপা।

সেশ্যাল মিডিয়ায় ট্রেন্ডে নিখিল-নুসরত


কলকাতার অন্যতম নামী ব্যবসায়ী পরিবারের সন্তান নিখিল। তাঁর সঙ্গে নুসরত সাত পাকে বাঁধা পড়েন তুরস্কের বোদরুমে। আর 'থেলোনিটি'র এই পোস্টে নবদম্পতির এই ছবিও ক্রমে ভাইরাল হয়ে উঠছে।

ভাইরাল ভিডিও

'নটি বেলস' এর এই ভিডিও-ও সোশ্যাল মিডিয়া জুড়ে ক্রমেই ভাইরাল হয়ে উঠছে। নুসরতের সঙ্গে নিখিলের এই বিয়ের ভিডিওটি 'নটি বেলস' পোস্ট করার পর থেকেই তা ভাইরাল হতে শুরু করে ইনস্টাগ্রামে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+