নুসরতের বিয়েতে আমন্ত্রিত টলিউডের কোন সেলেবরা! 'ডেস্টিনেশন ওয়েডিং'-এর খুঁটিনাটি দেখেনিন

টলিউডে অভিনেত্রী হিসাবে ও সংসদে সাংসদ হিসাবে দুটি আলাদা ইনিংস খেলে ফেলেছেন তারকা নুসরত জাহান। দুটি ইনিংসেই তিনি সফল। দুই ইনিংসেই লম্বা স্কোরের দিকে এগিয়ে চলেছে। এবার পালা তৃতীয় ইনিংসের। আগামী ১৯ জুন আয়োজিত হতে চলেছে অভিনেত্রী নুসরত জাহানের বিয়ে। বিয়ে ঘিরে কোন কোন খবর উঠে আসছে , দেখে নেওয়া যাক।

নুসরতের বিয়ের অনুষ্ঠানসূচি

নুসরতের বিয়ের অনুষ্ঠানসূচি

সোমবার থেকে তুরস্কে ধুমধাম সহকারে শুরু হবে নুসরতের বিয়ের আয়োজন। ১৭ ই জুন থেকে তুরস্কে শুরু হচ্ছে নুসরতের বিয়ে ঘিরে একের পর এক পার্টি। ১৭ তারিখ সেখানে ইয়াচ পার্টি আরম্ভ হবে সেদিন সন্ধ্যে থেকে। ১৮ জুন হবে, বোহেমিয়ান মেহেন্দি। সেদিন দুপুর ২ টো থেকে মেহেন্দির সঙ্গে থাকছে পুল পার্টি। সন্ধ্যে বেলা সেদিনই থাকছে মেহেন্দির আসর । ১৯ জুন থাকছে সান কিসড পার্টি , আর এরপরই বিয়ে।

আমন্ত্রিত কারা?

আমন্ত্রিত কারা?

প্রথমে নুসরতের বিয়ে ইস্তানবুলে শোনা গেলেও, এখন শোনা যাচ্ছে তুরস্কের বদরুমে বসছে আসর। সেখানে নুসরতের স্কুলের বন্ধুরা ছাড়াও উপস্থিত থাকবেন টলিউডের নুসরতের বেস্ট ফ্রেন্ড মিমি চক্রবর্তী।

নিমন্ত্রণ গিয়েছে কাদের কাছে?

শোনা যাচ্ছে , ইন্ডাস্ট্রির তারকাদের মধ্যে মিমি চক্রবর্তী ছাড়াও দেবকে নিমন্ত্রণ জানিয়েছেন নুসরত জাহান। তবে দেব তুরস্ক যাচ্ছেন কি না, সেই খবর এখনও পাকা নয়। ফলে শেষ পর্যন্ত যা খবর, তাতে মিমিই ইন্ডাস্ট্রি থেকে একমাত্র যিনি যাচ্ছেন তুরস্কে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+