‘বোনুয়া’কে নিয়ে কোনও মন্তব্য নয়, সত্যিই কি সম্পর্কে চিড় ধরল মিমি–নুসরতের
সম্পর্কে চিড় ধরল মিমি–নুসরতের
সাংসদ–তারকা নুসরত জাহানের সম্পর্ক নিয়ে বিতর্ক ক্রমেই ঘনীভূত হচ্ছে। একে নিখিলের সঙ্গে তাঁর বিয়ে অবৈধ বলে জানানোর পাশাপাশি নুসরতের অন্তঃসত্ত্বার খবরেও সরগরম রাজ্য–রাজনীতি থেকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিও। এখানেই শেষ নয়, নুসরত–যশ সম্পর্কও ক্রমশঃ আরও গভীর হয়ে উঠছে। তবে এতকিছু নুসরতের জীবনে ঘটে গেলেও চুপ মিমি চক্রবর্তী। অথচ নুসরতের সঙ্গে মিমির অন্তরঙ্গ বন্ধুত্বের কথা এই ইন্ড্রাস্ট্রির প্রায় সকলেই জানেন।

প্রিয় বন্ধু মিমি–নুসরত
প্রায় একই সময়ে টলিউডে পা রেখেছিলেন নুসরত ও মিমি। কাকতালীয়ভাবে রাজনৈতিক জীবনও একইসঙ্গে শুরু করেন এই দু'জন। এক কথায় প্রিয় বান্ধবীর চেয়েও বেশি সম্পর্ক নুসরত ও মিমির মধ্যে। নুসরতকে ভালোবেসে মিমি 'বোনুয়া' ডাকেন। অভিন্ন হৃদয় এই বন্ধুত্বের মধ্যে কিছুটা হলেও ভাটা পড়েছে বলে টলি পাড়ায় গুঞ্জন শোনা গিয়েছে। অথচ নুসরত ও নিখিল জৈনের তুরস্কের বিয়েতে টলি পাড়ার একমাত্র মিমি চক্রবর্তী আমন্ত্রিত ছিলেন। কিন্তু এখন নুসরতের এই দুঃসময়ে পাশে নেই তাঁর প্রিয় বন্ধু মিমি।

নিখিলের সঙ্গে যোগাযোগ রয়েছে মিমির
শোনা গিয়েছে, গত বছর পুজোর পর থেকেই নুসরতের সঙ্গে যশের বিশেষ সম্পর্কের কথা প্রকাশ্যে আসার পরই নুসরত-মিমির মধ্যে দুরত্বের সৃষ্টি হয়। এরপর নিখিলের সঙ্গেও নুসরতের দুরত্ব বাড়ে ধীরে ধীরে। আর বন্ধুত্ব ফিকে হতে থাকে নুসরত-মিমির। তবে নিখিলের সঙ্গে মিমির যোগাযোগ এখনও রয়েছে। আর তাই তো মিমির এ বছরের জন্মদিনে নিখিল তাঁর বিয়ের দিনে তাঁর ও মিমির ছবি দিয়ে সাংসদ-তারকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

দুরত্ব বেড়েছে বোনুয়ার সঙ্গে
একটু লক্ষ্য করলেই বোঝা যাবে, মিমি বা নুসরতের ইনস্টা ও ফেসবুকে দু'জনের বন্ধুত্বের কোনও পোস্ট নেই। অথচ একসময় এঁরা একসঙ্গে টিকটক, রিলও করেছেন। মিমির ইনস্টাগ্রামে এখনও নুসরতের সঙ্গে তাঁর পুরনো ছবি ও ভিডিও রয়েছে। কিন্তু নুসরত বিতর্ক মাথা চাড়া দিয়ে ওঠার পর মিমি কিন্তু একেবারেই মুখে কুলুপ এঁটেছেন।

নুসরতকে নিয়ে মন্তব্য করলেন না মিমি
মঙ্গলবার সকালে কসবার কেএমসির অফিসে ভ্যাকসিন নিলেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ মিমি। নুসরত প্রসঙ্গে প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান মিমি। সাংবাদিকদের বলেন 'আজ অন্য বিষয় নিয়ে কথা বলছি, অন্য সময় এই বিষয়ে আলোচনা করা যাবে'। প্রিয় বোনুয়ার প্রতি হঠাৎ মিমির এই আচরণে অবাক সকলে। শুধুই কি নুসরতের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করবেন না বলে মন্তব্য করলেন না নাকি মিমি সত্যিই পাশে নেই তাঁর প্রিয় বোনুয়ার, এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে গোটা টলিউড জুড়ে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications