'ফাদার্স ডে' উপলক্ষ্যে 'সঞ্জু'-র এই বিশেষ ভিডিও দেখেছেন কি
এই মাসের শেষেই মুক্তি পেতে চলেছে 'সঞ্জু'। রণবীর কাপুর , পরেশ রাওয়াল, মণীষা কৈরালা সহ একাধিক নামী তারকায় ঠাসা এই ফিল্মর ট্রেলার , পোস্টার ইতিমধ্যেই ভাইরল হয়ে উঠেছে।
এই মাসের শেষেই মুক্তি পেতে চলেছে 'সঞ্জু'। রণবীর কাপুর , পরেশ রাওয়াল, মণীষা কৈরালা সহ একাধিক নামী তারকায় ঠাসা এই ফিল্মর ট্রেলার , পোস্টার ইতিমধ্যেই ভাইরল হয়ে উঠেছে। আজ 'ফাদার্স ডে' উপলক্ষ্যে মুক্তি পেল ছবির বিশেষ আরেকটি টিজার।

টিজারে বাবা ও ছেলের সম্পর্ককে তুলে ধরা হয়েছে। সঞ্জয় দত্তের সঙ্গে তাঁর বাবা সুনীল দত্তের সম্পর্ক ঘিরে নানা সময়ে নান তথ্য সামনে এসেছে। সূত্র থেকে জানা যায়, অনেকেই বলে থাকেন এই সম্পর্ক তেমন ভালো ছিল না। সুনীল দত্ত ও সঞ্জয় দত্তের মধ্যে একটা দূরত্ব থেকেই গিয়েছিল। কিন্তু সঞ্জয়ের জীবনের লম্বা লড়াইয়ের পর সেই দূরত্ব কমতে থাকে। ক্রমেই ঘনিষ্ঠ হতে থাকেন সুনীল ও তাঁর পুত্র।
On #FathersDay, the makers of #Sanju reveal a vital moment from the film... The bond between a father and his son... #HappyFathersDay... #JaaduKiJhappi... 29 June 2018 release. pic.twitter.com/UcAkYJrCnr
— taran adarsh (@taran_adarsh) June 17, 2018
' সঞ্জু'-তে সুনীল দত্তের ভূমিকায় রয়েছেন পরেশ রাওয়াল। ভিডিওটিতে রণবীরকে 'মুন্নাভাই এমবিবিএস'-র সাজে দেখা গেল। সেই ছবির একটি দৃশ্যে সুনীল ও সঞ্জয় একে অপরকে জড়িয়ে ধরেন । সেই দৃশ্যটিই ভিডিও-তে তুলে ধরা হয়েছে। ফাদার্স ডে উপলক্ষ্যে এই ভিডিও মুক্তি পেতেই তা ভাইরাল হয়ে যায়। ছবিতে সঞ্জয়ের মা নার্গিসের চরিত্রে রয়েছেন মণীষা কৈরালা, সলমনের চরিত্রে রয়েছএ জিম সারাব, কুমার গৌরবের চরিত্রে থাকছেন ভিকি কৌশল। সোনমকে দেখা যাবে টিনা মুনিমের চরিত্রে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications