ফের মুগ্ধ করলেন রণবীর! ভাইরাল 'সঞ্জু'-র এই পোস্টার

সঞ্জু ছবির টিজারে এমনিতেই মাতোয়ারা রণবীরের ভক্তকূল। সঞ্জয় দত্তের বায়োপিকে অভিনেতার একাধিক বয়সকে তুলে ধরেছেন পরিচালক রাজকুমার হিরানি। শুধু একাধিক বয়স নয়, বিভিন্ন বয়সের সঞ্জয় দত্তের সঙ্গে ঘটে যাওয়া

সঞ্জু ছবির টিজারে এমনিতেই মাতোয়ারা রণবীরের ভক্তকূল। সঞ্জয় দত্তের বায়োপিকে অভিনেতার একাধিক বয়সকে তুলে ধরেছেন পরিচালক রাজকুমার হিরানি। শুধু একাধিক বয়স নয়, বিভিন্ন বয়সের সঞ্জয় দত্তের সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা এই ছবির কাহিনির মূল দিক। নাম ভূমিকায় রণবীর কাপুর। ছবির সাম্প্রতিক পোস্টার মুক্তি পেতেই ফের একবার সকলকে তাক লাগিয়ে দিলেন রণবীর কাপুর।

ফের মুগ্ধ করলেন রণবীর! ভাইরাল সঞ্জু-র এই পোস্টার

আমির খানে আগেই বলেছিলেন , 'সঞ্জু' ছবিটি এক বাবা ও ছেলের কাহিনি। এই ছবিতে আমিরকে সঞ্জয় দত্তের বাবা সুনীল দত্তের ভূমিকায় অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন পরিচালক রাজ কুমার হিরানি। কিন্তু আমির সেই প্রস্তাব ফিরিয়ে দেন। পরে এই ভূমিকায় অভিনয় করেন পরেশ রাওয়াল। 'সঞ্জু' ছবির সাম্প্রতিক এক পোস্টারে দেখা যাচ্ছে পরেশ রাওয়ালের সঙ্গে রণবীর কাপুরকে। অর্থাৎ সুনীল দত্ত ও সঞ্জয় দত্তকে ঘিরে তৈরি এক দৃশ্যে ধরা দিয়েছেন দুই অভিনেতা। আর সেই পোস্টারই এখন ভাইরাল।

ফের মুগ্ধ করলেন রণবীর! ভাইরাল সঞ্জু-র এই পোস্টার

উল্লেখ্য, আগামী ২৯ জুন মুক্তি পাচ্ছে সঞ্জডু। বিধু বিনোদ চোপড়া প্রযোজিত , রাজকুমারহিরানি পরিচালিত এই ছবি টিজার মপুক্তির পর থেকে ট্রেলার দেখার অপেক্ষায় রয়েছে এদেশের আপামর দর্শক। মাল্টি স্টারকাস্টের এই ছবিতে রণবীর, পরেশ রাওয়াল ছাডা়ও রয়েছেন সোনম কাপুর, অনুষ্কা শর্মা, নার্গিসের ভূমিকায় রয়েছেন মনীষা কৈরালা, রয়েএছন ভিকি কৌশল, দিয়া মির্জা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+