প্রচেত গুপ্তর 'ঝিল ডাঙার কন্যা' এবার সিরিয়ালে! কোন চ্যানেলে দেখা যাবে জানুন
সিরিয়ালের রূপ নিয়ে এবার আসছে প্রচেত গুপ্তের লেখা 'ঝিল ডাঙার কন্যা'। সাধারণত সাহিত্য নিয়ে এয়াবৎকালে টিভির পর্দায় সেভাবে সিরিয়াল দেখা যায়না।
সিরিয়ালের রূপ নিয়ে এবার আসছে প্রচেত গুপ্তের লেখা 'ঝিল ডাঙার কন্যা'। সাধারণত সাহিত্য নিয়ে এয়াবৎকালে টিভির পর্দায় সেভাবে সিরিয়াল দেখা যায়না। যদিও আকাশে 'সাহিত্যের সেরা গল্প' অনুষ্ঠানে সেই স্বাদ দর্শকরা একটু হলেও পেয়ে যান। তবুও উজ্জ্বল সেট আর জনকালো সাজের চরিত্রদের ঘেরা সিরিয়ালই এই মুহূর্তে বাংলা সিরিয়ালের জগতে বেশি টিআরপি কাড়ছে।

এবার টিভির পর্দায় সিরিয়ালের স্বাদ বদলাতে আসছে সাহিত্যিক প্রচেত গুপ্তর 'ঝিল ডাঙার কন্যা'। ৪ জুন থেকে এই সিরিয়াল দেখা যাবে আকাশ আট চ্যানেলে। এই সিরিয়ালের গল্পেও রয়েছে একটি গ্রাম। গ্রামের নাম ঝিলডাঙা। গ্রামের চাষি হিসাবে পরিচয় রয়েছে নিতাই আর তাঁর স্ত্রী মালতীর। তাঁদের ছোট্ট মেয়ে ফুল। এঁদের সুখের সংসারে হঠাৎই আসে এক বিপর্যয়। এরপর গল্প কোনদিকে এগিয়ে চলে, তা দেখতে হবে আকাশ আটে। এই গল্পের প্রতিটি মোড়কে রয়েছে নতুন পরত।
বাস্তব আর রূপকথার কাহিনিকে একসঙ্গে কোথাও মিলিয়ে দিয়েছে এই সিরিয়াল। শহর পেরিয়ে বহুদূরের গ্রামে এক ছোট্ট ফুলের গল্প বলেছে প্রচেত গুপ্তর এই কাহিনি। চিত্রনাট্যের সেই ছন্দ সিরিয়ালের পর্দায় কতটা স্পষ্ট হবে তা নিয়ে রয়েছে বহু কৌতূহল। সেই কৌতূহল নিরসন করতে দেখতে হবে 'ঝিলডাঙার কন্যা' সিরিয়াল। বাংলা সিরিয়ালে আরও একবার নতুন স্বাদ এনে দেওয়ার আশায় এই সিরিয়া,।












Click it and Unblock the Notifications