দাম্পত্যের প্রথম প্রকাশ্য প্রকাশে মোদীর আশীর্বাদ, দেখুন প্রিয়ঙ্কা-নিক-এর রিসেপশনের অ্যালবাম

জোধপুরের রাজকীয় উমেধ ভবনে এক স্বপ্নের অনুষ্ঠানে চারহাত এক করেছেন প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাস।

জোধপুরের রাজকীয় উমেধ ভবনে এক স্বপ্নের অনুষ্ঠানে চারহাত এক করেছেন প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাস। প্রথমে তাঁরা খ্রিস্টান মতে এবং পরে হিন্দু মতে বিয়ে করেন। মঙ্গলবার এই মেগা বিয়ে-র ছিল অতিথি ভোজ।

দিল্লির তাজ প্যালেস হোটেলে এই ভোজের আসর বসেছিল। যেখানে অতিথি হিসাবে নিমন্ত্রিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে তাবড়-তাবড় সব ব্যক্তিত্ব।

প্রধানমন্ত্রীর সঙ্গে

অতিথি ভোজে নিমন্ত্রিত-দের তালিকায় সবার উপরে প্রধানমন্ত্রীর নাম ছিল। তিনি আসতেই ক্যামেরার ফ্ল্য়াসের ঝলকানি। নবধূর সঙ্গে পোজ দেতি হল প্রধানমন্ত্রী মোদীকে।

নবদম্পতির সঙ্গে মোদীর মশকরা

প্রিয়ঙ্কা ও নিকের সঙ্গে হালকা মশকরা করতেও দেখা যায় প্রধানমন্ত্রী-কে। সেই মহূর্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে। ভিডিও-তে দেখা যাচ্ছে নীরব শ্রোতার মতো রয়েছেন নিক। আর তাঁকে নিয়ে বেশ মশকরা করছেন প্রধানমন্ত্রী ও প্রিয়ঙ্কা।

প্রধানমন্ত্রীর সঙ্গে পারিবারিক আলাপচারিতা

প্রধানমন্ত্রী অতিথি ভোজের স্থলে প্রবেশ করতেই সকলের ফোকাসে চলে আসেন। প্রিয়ঙ্কা ও নিকের কাছে চলে আসেন মধু চোপড়া। প্রধানমন্ত্রীর সঙ্গে নিকের ভাই এবং তাংর বান্ধবী-রও পরিচয় করিয়েদেন নিক। আর প্রধানমন্ত্রী এই সামান্য অবকাশে হালকা রসিকতায় অনুষ্ঠানে এক আলাদা মাত্রাই এনে দেন।

প্রধানমন্ত্রীর নমস্কার

অনুষ্ঠানে এদিন একটি দুর্লভ দৃশ্যও দেখা যায়। সেটা হল প্রধানমন্ত্রীকে দেখে নিকের মাথা নত করে নমষ্কার। প্রধানমন্ত্রী এসেই প্রিয়ঙ্কা ও নিকের মুখোমুখি হতেই নমষ্কার করেন। আর বিনিময়ে প্রিয়ঙ্কাও নমষ্কার করতেই দেখা যায় নিকও মাথা নামিয়ে নমষ্কার করছেন। বোঝাই যায় স্বামী-কে ভালোই ভারতীয় সংস্কৃতি সম্পর্কে জ্ঞানদান করেছেন পিগি চপস।

প্রধানমন্ত্রীর পাশে নিক-এর বাবা-মা

প্রধানমন্ত্রী আসতেই শ্বশুর-শাশুড়ি-কে মঞ্চে ডেকে নিয়েছিলেন প্রিয়ঙ্কা। নিকের মা-এর পরনে ছিল ভারতীয় সাজ। প্রধানমন্ত্রীর পাশে নিকের বাবা-মা এসে দাঁড়াতেই শুরু হয়ে যায় ক্যামেরার ফ্ল্যাসের ঝলকানি। নবদম্পতি-সহ প্রধানমন্ত্রী এবং নিকের বাবা-মা হয়ে যান ক্যামেরাবন্দি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+