মায়ের আইকনিক ফিল্মের সিক্যুয়েল হোক চাইছেন না শ্রীদেবী কন্যা, 'মিস্টার ইন্ডিয়া-২' নিয়ে কী বললেন জাহ্নবী কাপুর
শ্রীদেবী আর অনিল কাপুরের আইকনিক সিনেমা মিস্টার ইন্ডিয়া। শোনা যাচ্ছিল এবার সেই ছবির নাকি সিক্যুয়েল তৈরি হবে। তাই নিয়ে শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্টই বলেছেন মিস্টার ইন্ডিয়া এমন একটি মনে হয় না সেটি কোনও সিক্যুয়েল তৈরি করা উচিত।
আর সেটির সিক্যুয়েল তৈরি হলেও দর্শকরা কতটা গ্রহণ করবে সেটা একটা বড় বিষয়। তবে তিনি সেই ছবির অংশ হতে চান না বলে স্পষ্টই জানিয়ে দিয়েছেন। পরে আবার বলেছেন এই বিষয়টা পরিচালকরা ভাল বুঝবেন। তিনি কেবল তাঁর মতামত জানিয়েছেন।

বলিউডে এখন সিক্যুয়েল ছবি তৈরির ট্রেন্ড শুরু হয়েছে। গদর-২র ঐতিহাসিক সাফল্যের পর সানি দেওয়লের আরেকটি ছবি বর্ডার-২ তৈরি হচ্ছে। আবার ববি দেওলের আরেকটি ছবি সোলডারকের সিক্যুয়েল তৈরি করার কথা জানা গিয়েছে। এচাড়াও অ্যানিম্যাল, কল্কি এডি সহ একাধিক ছবির কিস্যুয়েল তৈরির পরিকল্পনা চলছে বলি পাড়ায়।
তারমধ্যে আবার অনিল কাপুর- শ্রীদেবীর মিস্টার ইন্ডিয়ার সিক্যুয়েল তৈরির গুঞ্জন শুরু হয়েছিল। তাতে আপত্তি জানিয়েছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী। আপত্তি বলতে তিনি মনে করেন এই ধরনের আইকনিক ছবির কোনও সিক্যুয়েল তৈরির প্রয়োজন রয়েছে। শ্রীদেবীর প্রয়াণের পর এক কথায় হঠাৎ করেই অনেকটা বড় হয়ে গিয়েছেন জাহ্নবী।
মেয়ের প্রথম ছবি দেখে যেতে পারেননি তিনি। দিকে ধাপে ধাপে পা ফেলে বলিউডে বেশ ভাল জায়গা তৈরি করে ফেলেছেন জাহ্নবী কাপুর। মিস্টার অ্যান্ড মিসেস মাহির সাফল্যের পর এবার উলঝি সিনেমার প্রমোশনে ব্যস্ত রয়েছেন জাহ্নবী। ধীরে ধীরে বলিউডে নিজের জায়গা পাকা করার চেষ্টা করছেন তিনি। তাতে অনেকটা সাফল্যও পেয়েছেন জাহ্নবী কাপুর।












Click it and Unblock the Notifications