সোনু সুদ একাই নন, বলিউডে এই সুপারস্টাররাও পরিচিত 'দয়ালু' মানুষ হিসাবে

সোনু সুদ একাই নন, বলিউডে এই সুপারস্টাররাও পরিচিত 'দয়ালু' মানুষ হিসাবে

করোনা পরিস্থিতিতে দেশ যখন বেসামাল , তখনই কার্যত বহু বিপর্যস্ত মানুষের পাাশে দাঁড়িয়ে নিরন্তর তাঁদের সেবার চেষ্টায় ব্রতী হন তারকা সোনু সুদ। তবে সোনু একা নন। বলিউডে তাঁর মতো বহু তারকাই রয়েছেন যাঁরা পরিচিত দয়ালু মানুষ হিসাবে। একনজরে চিনে নেওয়া যাক সেই সমস্ত সেলেবদের ।

সুস্মিতা সেন

সুস্মিতা সেন

১৯৯৪ সালে ১৮ বছর বয়সে বঙ্গ সুন্দরী সুস্মিতা সেন ভূষিত হন মিস ইউনিভার্স তকমায়। এরপর বলিউডে পা রাখেন সুশ। মুহূর্তে হয়ে ওঠেন আলোচনার অন্যতম নাম। তবে বহু বিতর্কে জড়িয়েও সুস্মিতা কখনও জনসমক্ষে কারোর সামনে দুর্ব্যবহার করেননি। এমনকি বহু দুঃস্থকেই বিভিন্ন সময়ে সাহায্য করেছেন। নিজের জীবন দিয়ে দেখিয়েছেন দত্তক সন্তানকে সিঙ্গল মাদার হিসাবে কীভাবে বড় করা সম্ভব।

সলমান খান

সলমান খান

বলিউডে অন্যতম দানশীল মানুষ হিসাবে পরিচিত সলমান। শুধু কাউকে ফিল্মে সুযোগ পাইয়ে দেওয়াই নয়, কাউকে যেকোনওভাবে সাহায্য করতেও পিছপা হন না তিনি। 'বিইং হিউম্যান' এর মাধ্যমে সলমান বহু দুঃস্থ শিশুকে সাহায্য করে থাকেন। এদিকে, ইন্ডাস্ট্রিতে হৃতিক থেকে অর্জুন কাপুরদের ফিটনেসেও অন্যতম কারিগর তিনি।

রাহুল বোস

রাহুল বোস

বাহালি অভিনেতা রাহুল বোস অক্সফ্যাম প্রচারক হিসাবে বহু মহলে পরিচিত। আন্দামানে একটি রিহ্যাবিলিটেশন সেন্টারে কার্যকরীভাবে সংঘবদ্ধ রাহুল। এছাড়াও 'স্প্যাস্টিক সোসাইটি'র জন্য টিফ ফর ইন্ডিয়া উদ্যোগেও যুক্ত রয়েছেন রাহুল।

শাবানা আজমি

শাবানা আজমি

নীরবে নিভৃতে বহু মানুষের সাহায্যের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী শাবানা আজমি। 'মিজওয়ান ওয়েলফেয়ার' সোসাইটির সঙ্গে সংযুক্ত হিসাবে শাবানা বিভিন্নভাবে উত্তরাখণ্ডের একটি গ্রামের শিশুদের উন্নয়নে ব্রতী রয়েছেন।

সোনু সুদ

সোনু সুদ

অভিনেতা সোনু সুদের কথা নতুন করে বলার কিছু নেই! গত এক বছরে মানুষ দেখেছেন যে, কীভাবে নিস্বার্থভাবে বহু চ্যালেঞ্জ পার করে সোনু সুদ কোভিডের মধ্যে মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিপর্যয়ে পড়ে থাকা মানুষদের তিনি কীভাবে সাহায্য করেছেন, তা দেখেছে তামাম ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+