করিনা নাকি দীপিকা , বিয়ের খরচের নিরিখে এগিয়ে কোন তারকা! বলিউডের দামী বিয়ের তালিকা একনজরে
করিনা নাকি দীপিকা , বিয়ের খরচের নিরিখে এগিয়ে কোন তারকা! বলিউডের দামী বিয়ের তালিকা একনজরে
বলিউড সেলেবদের ব্যক্তিগত জীবন নিয়ে তাঁদের ভক্তদের কৌতূহল চিরকালই বেশি। সুন্দরী নায়িকাই হোক বা রূপবান নায়ক, চিরকালই বলিউডের বহু তারকারা নজর কেড়েছেন তাঁদের ব্যক্তিগত জীবনের নানান দিক দিয়ে। এদিকে , প্রাক-করোনা সময়ে বলিউড একের পর এক তাক লাগানো বিয়ে দেখেছে। সেই সময়ে বলিউডের বুকে একের পর এক দামী বিয়ের আসর বসেছে। একনজরে দেখে নেওয়া যাক বলিউডে সবচেয়ে দামী বিয়েগুলির তালিকায় কারা রয়েছে?

দীপিকা পাড়ুকোনের বিয়েতে ভ্যানুর খরচ তাক লাগানো!
২০১৮ সালের অন্যতম সবচেয়ে বেশি প্রতিক্ষীত বিয়ের তালিকায় ছিল রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিয়ে। এই বিয়ের প্রথম থেকেই বিভিন্ন খুঁটিনাটি যেমন নজর কেড়েছে, তেমনই ফ্যাশন , বিয়ের জায়গা , ডেস্টিনেশন ওয়েডিং এর বিভিন্ন আয়োজন সমস্ত কিছুতে নজর ছিল মিডিয়ার। ইতালির লেক কোমোতে বিয়ে সম্পন্ন হয় ভবানী ও পাড়ুকোন পরিবারের সন্তানদের। ২৪,৭৫,০০০টাকা দিয়ে কেবল বুক করা হয়েছিল রণবীর-দীপিকার বিয়ের জায়গা লেক কোমোর ভিলা ডেল বালবিয়ানেলো। সেই জায়গায় এক সপ্তাহ ধরে চলে বিয়ে নিয়ে নানান উৎসব। জানা যায়, ১,৭৩,২৫,০০০ টাকা শুধু বিয়েকে খরচ হয়েছে ওই এক সপ্তাহে। এর বাইরে ছিল বিয়ের খাবার, পোশাক, নিরাপত্তা সংক্রান্ত নানান খরচ।

অনুষ্কা শর্মার বিয়ের রিং
বিরাট কোহলির ঘরনী অনুষ্কা শর্মার বিয়েও কার্যত ভক্তদের কাছে একটি বড় বিষয় ছিল। তাঁদের বিয়েও ইতালির ডেস্টিনেশন ওয়েডিং এর অংশ ছিল। ইতালির বর্গ ফিনোশিয়েত্তোতে আয়োজিত হয়েছিল এই বিয়ে। এখানে বিবাহ বাসরের ভাবনার নেপথ্যে ছিলেন ফ্যাশন ডিজাইনার সব্যসাচী। ফলে ধরাই যাচ্ছে যে বিয়ের সাজানোর খরচেই কতটা টাকা ব্যয় হয়েছে। বিয়েতে অনুষ্কার ওয়েডিং রিং-এই শুধু খরচ হয়েছে ১ কোটি টাকা। যে ভিলাতে বিয়ে হয়েছে তার খরচ প্রতি দিনের হিসাবে ৬,৫০,০০০ থেকে ১৪,০০,০০০ টাকা।

প্রিয়াঙ্কা চোপড়ার বিয়েতে হোটেল ভাড়া এক রাতে কত?
মার্কিনি তারকা নিক জোনাসকে বিয়ে নিয়ে প্রিয়াঙ্কা চোপড়া কার্যত গুণমুগ্ধদের কাছে সুসংবাদ দিয়ে দেন। দীপিকার বিয়ের পরই রাজস্থানের বুকে রাজকীয় ঘরানায় বিয়ে হয় প্রিয়াঙ্কার। একবার হিন্দু মতে তাঁদের বিয়ে হয়, এরপর ক্রিস্টান মতে নিকের সঙ্গে প্রিয়াঙ্কার বিয় হয়। ফ্য়াশন ডিজাইনার সব্যসাচী ডিজাইন করেছেন প্রিয়াঙ্কার লহেঙ্গা আর রাল্ফ লরেন নিকের পোশাক ডিজাইন করেন বলে জানা যায়। নিকিয়াঙ্কার বিয়েতে প্রায় ৬৪.৪০ লাখ টাকা ভাড়া প্রতি দিনের হিসাবে ছিল কেবলমাত্র রাজস্থানের উমেদভবন প্যালেসের। এই প্যালেসে টানা ৫ দিন ধরে চলে প্রিয়াঙ্কার বিয়ের নানান অনুষ্ঠান। মনে করা হয়, যে সম্ভবত প্রিয়াঙ্কার বিয়ের মোট খরচ ৩.২ কোটি পার করে যেতে পারে।

করিনা কাপুরের বিয়েতে বিশেষ পানে সোনা-রুপোর তবকের মোড়ক!
একদিকে কাপুর পরিবার অন্যদিকে, নবাব বংশ। এই দুই পরিবারের বিয়ের আসর বসে করিনা ও সইফের বিয়ের হাত ধরে। ২০১২ সালে বলিউডের টক অফ দ্য টাউন ছিল করিনা ও সইফের বিয়ে। বিভিন্ন রত্ন খচিত লহেঙ্গায় এই বিয়েতে সেজেছিলেন করিনা। সইফের শেরওয়ানির দামও কিছু কম ছিল না। শোনা যায়, বিয়েতে নাকি করিনার লহেঙ্গার দামই ছিল শুধু ৫০ লাখ টাকা। বিয়েতে খাবারের শেষে যে পান খেতে দেওয়া হয়েছিল আমন্ত্রিতদের তা 'সিলভার ব়্যাপ' বা রুপোর তবকের মোড়ক ও সোনার তবকের মোড়কে ছিল বলে শোনা যায়। পানের ফ্লেভার ছিল, চকোলেট, অরেঞ্জ, আম, স্ট্রবেরি।

আসিনের বিয়ে কোটিপতি এই কর্ণধারের সঙ্গে!
হিন্দু ও ক্রিস্টান দুই মত মেনেই বিয়ে হয় আসিন থোট্টুমকালের। ২০১৬ সালে মাইক্রোম্যাক্স সংস্থার কর্ণধার রাহুল শর্মাকে বিয়ে করেন বলিউডের 'গজনি' স্টার আসিন। বিয়েতে যে হিরের আংটি আসিন পরেন, তা তার দামই নাকি ৬ কোটির উপর। এই বিয়েতেও আসিনের লহেঙ্গার ডিজাইন করেন সব্যসাচী।

শিল্পা শেট্টির বিয়ের খরচ
বলিউডে অন্যতম সেলেব্রিটি কাপল রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টি। বলিউডের বুকে এঁদের একাধিক ঘটনা আলোচনার তুঙ্গে রাখে। প্রসঙ্গত, শিল্পার সঙ্গে রাজ কুন্দ্রার বিয়ে রাজের জীবনের দ্বিতীয় বিয়ে। যে আংটি পরিয়ে শিল্পাকে আপন করে নেন রাজ , সেই আংটি ৩ কোটি টাকা মূল্যের। শিল্পার বিয়ের শাড়ি থেকে রাজের পোশাক সমস্তটাই রীতিমতো নজর কেড়েছে দর্শকদের। মনে করা হয় শিল্পা-রাজের ঘরোয়া বিয়ের খরতই প্রায় ৪ কোটি টাকা পেরিয়ে যায়।












Click it and Unblock the Notifications