'বন্দে মাতরম' এর আবহ নিয়ে 'মিশন মঙ্গল'-এর গল্প বলছেন অক্ষয়-বিদ্যারা! দেখুন ভিডিও
এবারের স্বাধীনতা দিবসে আকাশ ছুঁয়ে ফেলার স্বপ্নকে সামনে নিয়ে এবার এক বাস্তবের ঘটনা বলতে চলেছে বলিউড ফিল্ম ' মিশন মঙ্গল '।
এবারের স্বাধীনতা দিবসে আকাশ ছুঁয়ে ফেলার স্বপ্নকে সামনে নিয়ে এবার এক বাস্তবের ঘটনা বলতে চলেছে বলিউড ফিল্ম ' মিশন মঙ্গল '। আর এই ফিল্মের হাত ধরে ফের একবার বলিউডে আগুন ঝরানোর অপেক্ষায় রয়েছেন অক্ষয় কুমার। সঙ্গে রয়েছেন বলিউডের নামী অভিনেত্রীরা।

১৩০ কোটির একটা দেশ, যেখানে দারিদ্র , সন্ত্রাস হানার ছোবল প্রতিনিয়ত বিভিন্নভাবে আক্রমণ শানিয়ে যাচ্ছে। সেই দেশই যাবতীয় প্রতিকূলতা পার করে শুধু আকাশ ছুঁয়েই দেখেনি, সেই মাহাকাশের মঙ্গলগ্রহকেও ছুঁয়ে ফেলেছে। আর এখানেই ভারতের মঙ্গলযাত্রার শ্রেষ্ঠত্ব। ভারতীয় বিজ্ঞানীমহল ও ইসরো-র অসামান্য পরিশ্রম ও তৎপরতার ফসল 'মিশন মঙ্গল'। সেই কাহিনিই এবার তুলে ধরতে চলেছে অক্ষয় কুমার ও বিদ্যা বালানের ফিল্ম 'মিশন মঙ্গল'।
ভারতের প্রথম মঙ্গলযাত্রার কাহিনি নিয়ে এই ফিল্মের টিজার আজ মুক্তি পেয়েছে। যবি মুক্তি পাবে ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের দিন। আর 'বন্দেমাতরম' এর আবহ নিয়ে এই ভিডিও স্বাধীনতা দিবস ঘিরে আবেগকে আরও চাঙ্গা করে দিয়েছে।












Click it and Unblock the Notifications