বিয়ে পিছিয়ে যাচ্ছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের! রাহুল ভাটের মন্তব্যে নয়া জল্পনা

বিয়ে পিছিয়ে যাচ্ছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের! রাহুল ভাটের মন্তব্যে নয়া জল্পনা

কোথায় হবে বিয়ে, কীভাবে সেজেছে কাপুরদের বাংলো, বিয়ের থিম কী থাকছে। মেনুর তালিকায় কী কী খাবার রাখা হবে, অতিথি হিসেবে কত তাবড় সেলেব উপস্থিত থাকবেন, কেমন পোশাক পরবেন বর আর কনে, এই মুহূর্তে এইসব চর্চা আর আলচনাই শোনা যাচ্ছে যেখানে কান পাতা হচ্ছে সেখানেই। কথা হচ্ছে বলিউডের আরও এক হাই ভোল্টেজ বিয়ের। রণবীর কাপুর আর আলিয়া ভাট বহু প্রতীক্ষা আর জল্পনার অবসান ঘটিয়ে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। আর যা নিয়ে এখন প্রস্তুতি তুঙ্গে। কিন্তু এরই মধ্যে আলিয়ার ভাই রাহুল ভাটের একটি বিবৃতি নিয়েই এখন শোরগোল চারদিকে।

পিছিয়ে যাচ্ছে রণবীর-আলিয়ার বিয়ে!

পিছিয়ে যাচ্ছে রণবীর-আলিয়ার বিয়ে!

বছরের সবথেকে হাইটেক আর চর্চিত বিয়ে রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে। বিয়ের ভেনু থেকে বিয়ের মেনু, গেস্ট লিস্ট অনেকটাই জানা গিয়েছিল বিভিন্ন স্যোশাল মিডিয়া ও সংবাদ মাধ্যম সূত্রে। কিছুদিন আগেই আলিয়া ভাটের কাকা রবিন ভাট বিয়ের দিন ঘোষণা করেছিলেন। বিয়ের দিন ঠিক হয়েছে আগামী ১৪ এপ্রিল। কিন্তু এবার ভাট পরিবার সূত্রে জানা গিয়েছে, বিয়ের দিন নাকি এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত কোন চূড়ান্ত দিন ঘোষণা করা হয়নি। আলিয়ার কাকা জানিয়েছিলেন, ১৩ এপ্রিল মেহেন্দির অনুষ্ঠান রাখা হয়েছে। এই প্রসঙ্গে মঙ্গলবার আলিয়ার ভাই রাহুল ভাট জানিয়েছেন, বিয়ে ১৪ এপ্রিল হচ্ছে না।

 কোথায় হবে বিয়ের আসর?

কোথায় হবে বিয়ের আসর?

চেম্বুরে কাপুর পরিবারের বাড়িতেই বিয়ের আসর বসতে চলেছে বলে জানা গিয়েছে। গত কয়েকদিন ধরে সেই বাড়ি সাজিয়ে তোলা হয়েছে। বাড়িটি ঘিরে ফেলা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তায়। রাহুল ভাট আগেই জানিয়েছেন কেবলমাত্র দুই পরিবার এবং কাছের বন্ধুরাই শামিল হবেন রণবীর-আলিয়ার বিয়েতে। তাই নিরাপত্তা যে খুব আঁটোসাঁটো হবে তা বলার অপেক্ষা রাখে না।

রাহুল ভাটের বক্তব্য

রাহুল ভাটের বক্তব্য

রাহুলের এদিন জানান, প্রথমে বিয়ের দিন ১৪ এপ্রিল ঠিক করা হয়েছিল। কিন্তু সেই বিয়ের তারিখ মিডিয়ায় প্রচার হয়ে যায়। তাই বাধ্য হয়ে বিয়ের তারিখ বদল করতে হয়েছে। কিন্তু এখনো সঠিক দিন জানানো হয়নি। কাপুর এবং ভাট পরিবার সূত্রে খবর, রণবীর-আলিয়ার বিয়ে সংক্রান্ত কোনো সঠিক তথ্য এখনই মিডিয়ায় দেওয়া হবে না। আলিয়ার ভাই রাহুল জানিয়েছেন, ১৩-১৪ এপ্রিল বিয়ের কোন অনুষ্ঠান নেই এটা নিশ্চিত। খুব দ্রুত বিয়ের দিন জানানো হবে। আলিয়ার বাবা মহেশ ভাট এই বিষয়ে মুখ খুলতে চাননি। তিনি শুধু জানিয়েছেন, বিয়ের বিষয়ে কোনো কথা জনসমক্ষে না বলার জন্য অনুরোধ জানিয়েছেন রণবীরের মা নীতু কাপুর। সে অনুরোধ তিনি ফেলতে পারবেন না।

'রণলিয়া'র বিয়ে

'রণলিয়া'র বিয়ে

ভাট পরিবার সূত্রে জানা গিয়েছে, নিকট আত্মীয় ও বন্ধুদের নিয়েই সাত পাকে বাঁধা পড়বেন রণবীর আলিয়া। ৫ বছর আগে অয়ন মুখার্জি পরিচালিত ব্রহ্মাস্ত্র ছবির শুটিং শুরু হয়েছিল। সেই শুটিং সেটেই শুরু হয়েছিল "রণলিয়া"র প্রেমকাহিনী। এবার সেই প্রেম কাহিনী পূর্ণতা পেতে চলেছে। জানা গিয়েছে চলতি বছরেই মুক্তি পাবে 'ব্রহ্মাস্ত্র'। তার আগেই রণবীর কাপুরের অর্ধাঙ্গিনী হতে চলেছেন ভাট পরিবার সূত্রে জানা গিয়েছে, নিকট আত্মীয় ও বন্ধুদের নিয়েই সাত পাকে বাঁধা পড়বেন রণবীর আলিয়া। ৫ বছর আগে অয়ন মুখার্জি পরিচালিত ব্রহ্মাস্ত্র ছবির শুটিং শুরু হয়েছিল। সেই শুটিং সেটেই শুরু হয়েছিল "রণলিয়া"র প্রেমকাহিনী। এবার সেই প্রেম কাহিনী পূর্ণতা পেতে চলেছে। জানা গিয়েছে চলতি বছরেই মুক্তি পাবে 'ব্রহ্মাস্ত্র'। তার আগেই রণবীর কাপুরের অর্ধাঙ্গিনী হতে চলেছেন আলিয়া। নিরাপত্তার দিকে খেয়াল রাখতেই এখনও বিয়ের দিন সঠিক জানানো হয়নি বলেই মনে করছেন ফ্যান মহল।আলিয়া। নিরাপত্তার দিকে খেয়াল রাখতেই এখনও বিয়ের দিন সঠিক জানানো হয়নি বলেই মনে করছেন ফ্যান মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+