'দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার' নিয়ে মনমোহনের প্রতিক্রিয়া কী! দেখুন ভিডিও
সদ্য মুক্তি পেয়েছে 'দ্যা অ্য়াক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার' ছবির ট্রেলার। আর মুক্তির পর থেকেই তা বিতর্কের কেন্দ্র বিন্দুতে।
সদ্য মুক্তি পেয়েছে 'দ্য অ্য়াক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার' ছবির ট্রেলার। আর মুক্তির পর থেকেই তা বিতর্কের কেন্দ্র বিন্দুতে। আর যাঁকে নিয়ে এই ছবি, সেই প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং কে ছবির বিষেয় প্রশ্ন করা হয় এদিন।

অনুপম খের অভিনীত 'দ্যা অ্যাক্সিডেন্টাল প্রাইমমিনিস্টার' ছবিতে দেখানো হয়েছে, কীভাবে কংগ্রেসের অন্দরমহলে একাধিক বিতর্কিত অধ্যায় দানা বেঁধেছিল , সেই প্রসঙ্গ তুলে ধরা হয়েছে ছবিতে। 'দ্যা অ্যাক্সিডেন্টাল প্রাইমমিনিস্টার' এর ট্রেলারেও বারবার উঠে এসেছে সেই সমস্ত পর্ব। ছবিতে সোনিয়া থেকে মনমোহন, রাহুলের চরিত্রের কিছু সংলাপ ঘিরেও দানা বাঁধছে বিতর্ক। এদিকে আজ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং কে এই বিষয়ে প্রশ্ন করা হলে, তিনি কীভাবে তা এড়িয়ে যান দেখে নিন ভিডিওতে..
#WATCH Former Prime Minister Dr.Manmohan Singh evades question on the film #TheAccidentalPrimeMinister pic.twitter.com/IkYeNibGSj
— ANI (@ANI) December 28, 2018
উল্লেখ্য়, ছবিতে ২০০৪ থেকে ২০১৪ সালের সময়কালে মনমোহন সরকারের পরিস্থিতি ও কংগ্রেসের অন্দর মহলের অবস্থা নিয়ে একাধিক বিষয় তুলে ধারা হয়। ছবির ট্রেলার ঘিরে চরম বিরোধিতার রাস্তায় নেমেছে কংগ্রেস।












Click it and Unblock the Notifications