জন্মদিন কাটাতে অর্জুনের হাত ধরে মুম্বই ছাড়লেন মালাইকা, কোথায় গেলেন লাভ বার্ডস জানুন

বলিউডের চার্মিং হিরোদের মধ্যে অর্জুন কাপুর অন্যতম। অর্জুন কাপুর ইতিমধ্যেই কিছু দারুণ চরিত্রের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিয়েছেন। ২ স্টেট অভিনেতা বর্তমানে একাধিক প্রজেক্টে কাজ করছেন। তবে ২৬ জুন তাঁর ৩৭তম জন্মদিন একটু অন্যরকমভাবে কাটাতে চান। তাই প্রেমিকা মালাইকা অরোরাকে নিয়ে উড়ে গেলেন প্যারিসে তাঁর জন্মদিন উদযাপন করতে।

বৃহস্পতিবার সকালেই এই দুই তারকাকে মুম্বই বিমানবন্দরে দেখা যায়। ভালোবাসার শহর প্যারিসে অর্জুন কাপুরের জন্মদিন দারুণভাবে উদযাপন হবে তা আর বলার অপেক্ষা রাখে না। জন্মদিনের অবসর যাপনের জন্যই ভালবাসার মানুষকে সঙ্গে নিয়ে ছুটে কাটাতে বেরিয়ে পড়েছেন অর্জুন কাপুর। তবে ক্যামেরার সামনে পড়েও দুই তারকার কাউকে মুখ খুলতে দেখা যায়নি।

সূত্রের খবর, '‌অর্জুন সম্প্রতি কোনও সময় পাননি। একের পর এক সিনেমার শুটিং তার সঙ্গে তাঁর ফিটনেস সফর তাঁকে মাথা তোলার সময় দেয়নি। এক ভিলেন ২-তে অর্জুন কাপুর তাঁর শুটিং শুরু করার আগে দেশের বাইরে কোথাও তাঁর জন্মদিন পালন করতে চেয়েছিলেন। তাই অর্জুন মালাইকাকে সঙ্গে নিয়ে বিশ্বের সবচেয়ে রোম্যান্টিক শহর প্যারিস উড়ে যান। সেখানে এক সপ্তাহ কাটিয়ে মুম্বই ফিরবেন।'‌ জানা এও গিয়েছে যে কাজের প্রতিশ্রুতির কারণে অর্জুন কাপুর বেশ কয়েক মাস সময় পাবেন না কারণ একাধিক নতুন প্রজেক্ট রয়েছে তাঁর হাতে।

জন্মদিন কাটাতে অর্জুনের হাত ধরে মুম্বই ছাড়লেন মালাইকা

প্রসঙ্গত ৪ বছর আগে মালাইকা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অর্জুন কাপুরের সঙ্গে নিজের সম্পর্ককে 'অফিসিয়াল' করেন। তারপর থেকেই দু'‌জনের বিয়ে নিয়ে গুঞ্জন শুরু হয়। যদিও মালাইকা কবে অর্জুনের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন, সে বিষয়ে কিছু জানাননি। তবে বেশ কয়েক বছরের সম্পর্কের পর মালাইকা এবং অর্জুন যে জীবনের পরবর্তী পদক্ষেপের বিষয়ে ভাবছেন, তা সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে স্পষ্ট করে দেন নায়িকা। আরবাজ খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরই মালাইকা সম্পর্কে জড়ান অর্জুন কাপুরের সঙ্গে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+