যে যে সুপারহিট ফিল্মের অফার ফিরিয়েছেন মাধুরী দীক্ষিত
যে যে সুপারহিট ফিল্মের অফার ফিরিয়েছেন মাধুরী দীক্ষিত
তাঁর ভুবন ভোলানো হাসির প্রেমে পড়েননি এমন ব্যক্তির সংখ্যা নেই বললেই চলে। তাঁর নাচের দিওয়ানা গোটা দেশ। তাঁর সৌন্দর্য ঘুম কেড়ে নেয় প্রতিটা পুরুষের। কারণ তিনি অনন্যা, দ্যা ডিভা মাধুরী দীক্ষিত। দীর্ঘ তিন দশকের কেরিয়ারে প্রচুর হিট দিয়েছেন বলিউডের ধক ধক গার্ল। কিন্তু এরই মাঝে এমন বহু ফিল্ম আছে যার অফার ফিরিয়েছেন মাধুরী। কিন্তু পরবর্তীতে সেইসব ছবি হয়েছে সুপারহিট।

আইনা (১৯৯৩)
ত্রিকোণ প্রেমের গল্প আইনাতে দাপুটে অভিনয় করে মন কেড়েছেন অমৃতা সিং। এছাড়াও অপর চরিত্রে ছিলেন জ্যাকি শ্রফ আর জুহি চাওলা। কিন্তু অমৃতার বোন রিমার চরিত্রে প্রথমে প্রস্তাব দেওয়া হয় মাধুরীকে। সেই সময় তাঁর কেরিয়ার তুঙ্গে। বলা হয় তাই সেকেন্ড লিডে নাকি অভিনয় করতে চাননি তিনি। কিন্তু পরে ওই ছবি হিট হয়েছিল।

খামোশি (১৯৯৬)
১৯৯৬ সালের মিউজিকাল হিট খামোশিতে সালমান খানের বিপরীতে অভিন্য করার জন্য প্রথমে মাধুরী দীক্ষিতের কাছে অফার গিয়েছিল। কিন্তু তিনি সঞ্জয় লীলা বনসালির এই ছবিতে অভিনয় করতে পারেননি ডেটের সমস্যার কারনে।

হাম সাথ সাথ হ্যায় (১৯৯৯)
'হাম আপকে হ্যায় কৌন' মাধুরী দীক্ষিতের ট্রেন্ড সেটার মুভি। সেই রাজশ্রী পিকচার্সের অপর একটি মাল্টি স্টারার 'ফিল্ম হাম সাথ সাথ হ্যায়' তে মনিশ বেলের বিপরীতে অভিনয়ের জন্য প্রথমে অফার করা হয় মাধুরীকে। কিন্তু ছবিতে ওই চরিত্রের স্ক্রিপ্ট পছন্দ না হওয়ায় তিনি অফার ফিরিয়ে দেন। পরে সেই চরিত্রে অভিনয় করেছেন তব্বু।

ডর (১৯৯৩)
'আই লাভ ইউ কি-কি-কিরন' বলিউড বাদশা শাহরুখ খানের মুখের এই ডায়লগ ভারতীয় সিনেমা জগতের সেরা সংলাপের মধ্যে একটি। খল চরিত্রে ডর ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার 'ফিল্ম ফেয়ার' জিতেছিলেন কিং খান। এই ছবিতে 'কিরন' চরিত্রের জন্য প্রথম অফার যায় মাধুরী দীক্ষিতের কাছে। কিন্তু তিনি তা না করায় এই চরিত্রে অভিনয় করেন জুহি চাওলা।

১৯৪২ আ লাভ স্টোরি (১৯৯৪)
অনিল কাপুরের সঙ্গে জুটি বেঁধে অনেক সুপারহিট দিয়েছেন মাধুরী। যার মধ্যে 'বেটা' ফিলমের 'ধক ধক করনে লগা' গান ব্লকবাস্টার হিট হয়েছে। অনিল কাপুরের বিপরীতেই মিউজিকাল হিট '১৯৪২ আ লাভ স্টোরি' ফিল্ম অফার করা হয়েছিল মাধুরীকে। কিন্তু তিনি রোল ফিরিয়ে দেওয়ায় পরে তা করেন মনীষা কৈরলা।

দামিনী (১৯৯৩)
১৯৯৩ সালে একের পর এক হিট ছবি উপহার দিয়েছে বলিউড। তার মধ্যে অন্যতম দামিনী। ঋষি কাপুর, সানি দেওয়াল অভিনীত এই ফিল্মে অনেক বিখ্যাত সংলাপ আছে। যেমন, 'ইয়ে ঢাই কিলো কা হাত হ্যায়' ও 'তারিখ পে তারিখ' ইত্যাদি। দামিনী ফিল্মে নাম ভূমিকায় অভিনয় করার কথা ছিল মাধুরী দীক্ষিতের। কিন্তু সময়ের সমস্যার কারনে তা না হওয়ায় এই রোল করেন মীনাক্ষী সেশাদ্রি।

'হাম দিল দে চুকে সনম' (১৯৯৯)
১৯৯৯ সালের সুপারহিট ফিল্ম 'হাম দিল দে চুকে সনম।' এই ছবির গান, গল্প এখনও দর্শকদের কাছে সমান ভাবে আকর্ষণীয়। সালমান ঐশ্বর্য জুটি এই ফিল্মের পরেই হয় হট টপিক। কিন্তু জানেন কী? এই ছবিতে নন্দিনীর চরিত্রে প্রথম ভাবা হয়েছিল মাধুরীকে। কিন্তু তিনি অফার ফিরিয়ে দেওয়ার পরেই তা যায় ঐশ্বর্যর কাছে।

বাজিগর (১৯৯৩)
১৯৯৩ সালের অপর মেগাহিট 'বাজিগর' ছবি বাণিজ্যিক ভাবে তো বটেই মিউজিক্যালইও অত্যন্ত সফল। এই ছবিতে 'সীমা' চরিত্রের জন্য প্রথমে ভাবা হয়েছিল মাধুরী দীক্ষিতকে। কিন্তু তিনি পার্শ্ব চরিত্রে অভিনয় করতে চাননি বলে পরে এই চরিত্রে অভিনয় করেন শিল্পা শেঠি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications