Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বলিউডের তারকা অভিনেত্রীদের ফ্যান ফলোয়ার কত জানেন? সংখ্যাটা চমকে দেওয়ার মত!

বলিউডের তারকা অভিনেত্রীদের ফ্যান ফলোয়ার কত জানেন? সংখ্যাটা চমকে দেওয়ার মত!

স্টাইল, ফ্যাশন, লুক, সবকিছুর দিক থেকেই আপামর সিনেপ্রেমীরা তো বটেই, পাশপাশি আম জনতা বিশেষত ভারতীয় ললনারা যাঁদের অনুসরণ করে থাকেন তাঁরা আর কেউ নন, বলিউডের তাবড় নায়িকারা। বি-টাউনে তাঁদের পরিচিতি শীর্ষে। এরপর এক সিনেমা দিয়ে দর্শকদের মনের মনিকোঠায় ঢুকে পড়েছেন তাঁরা। সিনেমার পর্দা ছাড়াও সোশ্যাল মিডিয়াতেও রয়েছে তাঁদের অবাধ বিচরণ। আর নিজের পছন্দের তারকাদের স্টাইল, খাওয়া-দাওয়া, পছন্দ-অপছন্দের খবর ভক্তরা রাখবেন না তা হতেই পারে না। সোশ্যাল মিডিয়ায় নিজের পছন্দের তারকাদের ফলো করেন ভক্তরা। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ে অনুগামীদদের সংখ্যা। আমরা দেখে নেই কারা রয়েছেন ফলোয়ার্স সংখ্যায় শীর্ষে। কোন তারকা ভক্তদের কাছে বেশি পপুলার সেটাই দেখার।

প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া


৭৭.১ মিলিয়ন ফলোয়ার্স নিয়ে শীর্ষস্থানে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। বরাবরই স্টাইল স্টেটমেন্ট দিয়ে নিজের ভক্তদের দীর্ঘ রেখেছেন প্রিয়াঙ্কা। একাধিকবার বিতর্কিত ছবি দিয়ে মিডিয়ায় ভাইরাল হয়েছেন তিনি। সারোগেসির মাধ্যমে সম্প্রতি কন্যাসন্তানের মা হয়েছেন প্রিয়াংকা চোপড়া। মেয়ে অসুস্থ থাকার কারণে কোন ছবি এতদিন সামনে আনেননি নিক ও প্রিয়াঙ্কা। ১০০ দিন পর সুস্থ হয়ে বাড়ি ফিরলে কন্যা সন্তানের ছবি প্রথম সামনে আনেন পিগি চপস।

 শ্রদ্ধা কাপুর

শ্রদ্ধা কাপুর

বি-টাউনের আরও একটা তারকা নেটপাড়ায় বেশ চর্চিত নাম। তিনি হলেন শ্রদ্ধা কাপুর। ৭১.৬ মিলিয়ন ফলোয়ার্স নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। 'স্টারকিড' হিসেবে ছোট থেকেই পরিচিত এই বলি নায়িকা। কিন্তু তারপরেও কোনও অ্যাডভান্টেজ না নিয়ে বরং সম্পূর্ণ নিজের দক্ষতায় বলিউডে দাঁপিয়ে বেড়াচ্ছেন শ্রদ্ধা কাপুর।

দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন

কোনও স্টারকিড না হয়েও নিজের দক্ষতা বি-টাউনে জায়গা করে নিয়েছেন দীপিকা পাড়ুকোন। তাঁর অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সেন্স ও ফিটনেসের প্রেমেও পড়েছেন ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় সমস্ত বিষয় নিয়ে বরাবর সুপার অ্যাক্টিভ থাকতে দেখা গিয়েছে বলিউডের মস্তানিকে। এই মুহূর্তে ইনস্টাগ্রামে ৬৬.২ মিলিয়ন ফলোয়ার্স রয়েছে তাঁর।

 আলিয়া ভাট

আলিয়া ভাট

সম্প্রতি রণবীর কাপুরের সঙ্গে সাতপাক ঘুরে কাপুর খানদানের বৌমা হয়েছেন তিনি। পাশাপাশি এক্ষণ চুটিয়ে অভিনয়ও করছেন তিনি। এই মুহূর্তে স্যোশাল মিডিয়ায় ৬৪.৪ মিলিয়ন ফলোয়ার্স নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন মহেশ ভাটের কন্যা আলিয়া ভাট। সোশ্যাল মিডিয়ায় বেশ একটিভ কাপুর খানদানের বহুরানী। মাদার্স ডে উপলক্ষে নিজের মা ও শাশুড়ি মাকে নিয়ে আবেগঘন পোস্ট করেছেন আলিয়া।

ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা কাইফ

নিজের সম্পর্ক থেকে বিয়ে সবটাই গোপন রেখেছিলেন ক্যাটরিনা কাইফ। বিয়ের পরেই নিজের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে শেয়ার করে ছিলেন অভিনেত্রী। বি-টাউনের অন্যান্য অভিনেত্রী দের মত তাঁরও ভক্ত সংখ্যা নেহাত কম নয়। সোশ্যাল মিডিয়ায় নিজের ভালোবাসার প্রকাশ করতেও পিছপা হননি অভিনেত্রী। ইনস্টাগ্রামে তার ফলোয়ার্স ৬৩.৩ মিলিয়ন।

 অনুষ্কা শর্মা

অনুষ্কা শর্মা

৫৮ মিলিয়ন ফলোয়ার্স রয়েছে বি টাউনের অন্যতম অভিনেত্রী আনুষ্কা শর্মার। নিজের এবং বিরাট কোহলির একাধিক ভালোবাসার ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করলেও, মেয়ের ছবি এই প্রথম শেয়ার করলেন অনুষ্কা। মাতৃ দিবসের দিন সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সেই ছবি উপহার দিয়েছেন।

 দিশা পাটনি

দিশা পাটনি

বলিউডের অন্যতম লাস্যময়ী অভিনেত্রী বলেই পরিচিত দিশা পাটনি। তাঁর কেরিয়ার গ্রাফটাও বেশ নজরকাড়া। সিনেমায় অভিনয় করার পাশাপাশি ইন্টারন্যাশনাল একাধিক ব্র্যান্ডের সঙ্গে তাকে ফটোশুট করতেও দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্ত সংখ্যা নেহাত কম নয়। ৫০.৫ মিলিয়ন তাঁর ভক্ত সংখ্যা।

 উর্বশী রাউতেলা

উর্বশী রাউতেলা

বর্তমানে সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে তারকারাও তাদের দৈনন্দিন জীবনযাপন ও কর্মকাণ্ডের ছবি বা ভিডিও পোস্ট করে থাকেন। ভক্তরাও সেগুলি তারিয়ে তারিয়ে উপভোগ করেন। উর্বশী রাউতেলা একজন বি-টাউনের অভিনেত্রী। নিজের বোল্ড লুকে মাত করেন তিনি। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার্স ৪৯ মিলিয়ন।

 সারা আলি খান

সারা আলি খান

বলিউডের 'ছোটে নবাব' সইফ আলি খানের কন্যা হিসেবে বলিউডে বেশ পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন তিনি। কিন্তু সেইসঙ্গে ইন্ডাস্ট্রিতে পা রাখার বছর খানেকের মধ্যেই ড্রাগ সহ একাধিক বিতর্কে জড়িয়েছেন সইফ-কন্যা। তবে যেখানে বিতর্ক বেশি সেখানে আগ্রহ বেশি। সোশ্যাল মিডিয়ায় বেশ ভালই ফলোয়ার্স রয়েছে সারার।৩৯.৮ ফলোয়ার্স রয়েছে তাঁর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+