আবারও জুটি বাঁধছেন কৌশানি ও বনি, তবে, কোন সিনেমায় দেখা মিলবে তাঁদের?

আবারও জুটি বাঁধছেন কৌশানি ও বনি, তবে, কোন সিনেমায় দেখা মিলবে তাঁদের?

আবারও জুটি বাঁধছেন কৌশানি মুখোপাধ্যায় ও বনি সেনগুপ্ত। আসন্ন সিনেমার নাম 'সব করো প্রেম করো না’। সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক দেবরাজ সিন্হা। তাঁরা ছাড়াও আসন্ন সিনেমায় দেখা মিলবে বিশ্বনাথ বসু ও রজতাভ দত্তের।

আবারও জুটি বাঁধছেন কৌশানি ও বনি, তবে, কোন সিনেমায় দেখা মিলবে তাঁদের?


তবে কি নিয়ে আসন্ন সিনেমার গল্প? উত্তর কলকাতার বনেদি বাড়ি নিয়ে আসন্ন সিনেমার গল্প। যেখানে চার ভাই বাস করেন একসঙ্গে। তাঁদের সঙ্গে থাকে তার ভাইপো রনি। এই রনি ছোট থেকে তাঁর পরিবারের কথা মেনে চলেন। প্রেম ও বিয়ে এই সব তিনি মাথাতে আনতেন না। একথায় তিনি মেয়েদের ভয় পেতেন। অফিসের কোনও মহিলা কর্মচারীও তাঁর সঙ্গে কথা বলতে এলে তিনি ভয়ে ছুটে পালানোর চেষ্টা করতেন। তবে তাঁর অফিসেই এক অফিস কলিগ রয়েছেন নাম ঈশা। তিন ভাবেন যে রনি মেয়ে দেখলে কেন এমন করেন?

একবার এক ঘটনায় ঈশার সঙ্গে জড়িয়ে পড়েন রনি। তখনও পালিয়ে যেতে চায় রনি। শেষ পর্যন্ত কী হল জানতে হলে আসন্ন সিনেমা দেখতে হবে আপনাদের। দেবার্ঘ মুখোপাধ্যায় নতুন সিনেমার গল্পটি লিখেছেন। অমিত ঈশান ও অদিতি বসু সিনেমার সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন। শুভদীপ নস্কর ফোটোগ্রাফি পরিচালনার দায়িত্বে রয়েছেন।

উল্লেখ্য, টলিউডের হিট জুটি বনি সেনগুপ্ত ও কৌশানি মুখোপাধ্যায়ের নাকি সম্পর্ক নাকি ভাঙতে চলেছে, এমনটাই খবর শোনা যাচ্ছিল। অনেক অনুগামীদের মত সত্যিই কি বিচ্ছেদ হচ্ছে তারকা দম্পতির? আর এই নিয়ে অনেকের মন খারাপ ছিল আর সেই সঙ্গে উঠছিল নানান প্রশ্নও।কৌশানি বলেন, আমাদের মধ্যে বিচ্ছেদ হয়নি। কয়েকটা দিন আমি থাকতে চেয়েছি শুধু। অপরদিকে, বনি জানান কাজ, শুটিংয়ে ব্যস্ত থাকাতাম, তাই ওকে সেভাবে সময় দিতে পারিনি। তাই ওর রাগ হয়েছে। আর এত কিছুর মধ্যে জন্মদিনের মজা করতে কিন্তু একদমই ভুললেন না তারা। বনি কিন্তু জন্মদিনে শুভেচ্ছা জানাল কৌশানিকে।

অপরদিকে, আবারও একসঙ্গে জুটি বাঁধছেন সোহম ও পায়েল। নতুন সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা যাবে আয়ূষী তালুকদারকে। এই সিনেমায় সোহমের চরিত্রের নাম হয়েছে বিক্রম। সুপ্রতিষ্ঠিত বড়লোক ইঞ্জিনিয়ার সে। সংসারের স্ত্রীর সঙ্গে মনোমালিন্যর জন্য সম্পর্কের চিড় ধরে। নিজের মেয়েকে নিজেই মানুষ করছে। তাঁর বোনের চরিত্রের নাম শ্রেয়সী তাঁরই পরামর্শে আবারও বিয়ে করা কথা ভাবেন অভিনেতা। অনলাইন ম্যারেজ থেকে শুরু হয় পাত্রী খোঁজা। একটি মেয়ে সঙ্গে তাঁর বিয়ের কথা ঠিক হয়েই যায়। আর তাঁর মাঝে বুলবুলি নামে একজন বিক্রমের জীবনের আসে। তাঁর মিষ্টি বুলবুলিকে ভালোবেসে ফেলে। এবার কি করবে অভিনেতা। মেয়ের পছন্দই মানবে না ঠিক হয়ে যাওয়া বিয়েই তিনি করবেন। জানতে হলে দেখুন হারমানাহার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+