'সীমারেখা' থেকে 'কৃষ্ণকলি', এই সপ্তাহে কোন সিরিয়ালে থাকছে কী চমক! জেনে নিন
' সীমারেখা ' থেকে 'কৃষ্ণকলি', ক্রমেই জনপ্রিয়তা পাচ্ছে বিভিন্ন সিরিয়ালগুলি।
' সীমারেখা ' থেকে 'কৃষ্ণকলি', ক্রমেই জনপ্রিয়তা পাচ্ছে বিভিন্ন সিরিয়ালগুলি।
বিভিন্ন সিরিয়ালের গল্পে এই সপ্তাহে থাকছে বিভিন্ন রকমের চমক। কোথাও পারিবারিক টানাপো়ডেন,কোথাও বা দাম্পত্য সমস্যা, কোথাওবা অপেক্ষা রয়েছে নতুন ফাঁদের, এমনই সমস্ত দিক নিয়েই নতুন দিকে মোড় নিচ্ছে এই সপ্তাহে বিভিন্ন সিরিয়ালের গল্প।

করুণাময়ী রানি রাসমণি
জগদম্বা স্কুল যাচ্ছে দেকে সুকুমারী বেশ রেগে রয়েছেন। পাশাপাশি মথুর জগদম্বাকে একাজে সাহায্য করেছেন শুনে আরও রেগে যান সুকুমারী। এদিকে, জগদম্বার স্কুলে এক নতুন শিক্ষক ঈশ্বরের সঙ্গে দেখা হয় রানিমার। এরপর গল্প এগোতে থাকে।

কৃষ্ণকলি
শ্যামার জীবনে ফের ফিরে আসে ত্রিলোচন। এবার শ্যামাকে নতুন জালে জড়াবোন বলে ঠিক করেন ত্রিলোচন। এদিকে, নিখিল আর শ্য়ামার সুখের দাম্পত্যে হঠাৎই তৈরি হতে থাকে জট।

সীমারেখা
জিৎ আর বিন্দির মধ্যে সম্পর্কের চ্যুতি ক্রমেই অন্যদিকে এগিয়ে চলেছে। দু'জনের মধ্যে বিভেদ ক্রেমই বেড়ে যেতে থাকে। এমন অবস্থায় পরিস্থিতি কোনদিকে যায় সেউ গল্পই থাকছে এই সপ্তাহে।

অন্দরমহল
অন্দরমহলে পরমেশ্বরী আর জুজুর মধ্যে সম্পর্ক নতুন দিকে বাঁক নিতে থাকে। এর মূল কারণ পরমেশ্বরী ও অভিমন্যুর সন্তান । এই সন্তানকে ঘিরেই সমস্য়া দানা বাঁধতে থাকে।












Click it and Unblock the Notifications