গাড়ি থেকে হিরে প্রাক্তন প্রেমিকদের কাছ থেকে বহুমূল্য উপহার পেলেন ক্যাটরিনা!

গাড়ি থেকে হিরে প্রাক্তন প্রেমিকদের কাছথেকে বহুমূল্য উপহার পেলেন ক্যাটরিনা!

চার হাত এক হয়েছে বলিউডের লেটেস্ট পাওয়ার কাপল ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফের। রাজস্থানের সোয়াই-মাধোপুরের সিক্স সেন্স রিসোর্ট, বারওয়ারা কেল্লায় বসেছিল রাজকীয় বিয়ের আসর। বিয়ের একাধিক ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। নিজেদের স্যোশাল সাইটেও বিয়ের ছবি পোস্ট করেছেন এই জুটি। এই বিয়ে নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। বিগ বাজেটের বিয়ে তো বটেই, উপহারের বহরও নেহাত কম নয়। কোটি কোটি টাকার উপহারের জোয়ারে ভাসলেন ভিকি-ক্যাট।

মোস্ট ওয়ান্টেড গিফট

মোস্ট ওয়ান্টেড গিফট

ক্যাটরিনা কাইফকে বলিউডে পাকাপোক্ত জায়গা করে দেওয়ার পিছনে প্রধান হাত ছিল বলিউডের ভাই সালমান খানের। তাঁদের দুজনের প্রেমের জোয়ারে এককালে ভেসেছে সিনেদুনিয়া। কিন্তু সে সম্পর্ক টেকেনি বেশিদিন। ব্রেক আপের পরে অবশ্য দুজনে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন। কিন্তু প্রাক্তনের বিয়েতে ডাক পাননি সালমান। তবে তাতে অবশ্য বিন্দুমাত্র কমেনি সৌজন্য। বরং ক্যাটরিনার বিয়েতে সবথেকে দামী উপহার দিয়েছেন তিনিই। শোনা গিয়েছে ভিকি-ক্যাটকে ৩ কোটি টাকার রেঞ্জ রোভার গাড়ি উপহার দিয়েছেন সালমান।

রণবীরের উপহার

রণবীরের উপহার

'আজব প্রেম কি গজব কাহানি' ছবিতে প্রথম এক সঙ্গে কাজ করেন রণবীর-ক্যাটরিনা। আর সেখান থেকেই বিশেষ বন্ধুত্বের সূত্রপাত। এর পর প্রেম। দীপিকা পাডুকোনের সঙ্গে রণবীরের সম্পর্ক ভাঙার কারণ হিসেবেও উঠে আসে ক্যাটরিনার নাম। এমনকি দুজনে লুকিয়ে বিয়ে করে নিয়েছেন বলেও গুজব রটেছিল। কিন্তু সেসব এখন অতীত। তবে উপহারের দিক থেকে পিছিয়ে নেই রণবীরও। প্রায় ২.৫ কোটি টাকার হিরের নেকলেস উপহার দিয়েছেন তিনি

ঘর সাজাতে শাহরুখের উপহার

ঘর সাজাতে শাহরুখের উপহার

উপহার দেওয়ায় বরাবরই অভিনবত্বের ছোঁয়া রাখেন বলিউডের কিং খান। ভিকি-ক্যাটরিনার বিয়েতে উপহার হিসেবে তিনি দিয়েছেন ঘর সাজানোর পেন্টিং, যার মূল্য ১.৫ লাখ টাকা।

অনুস্কার উপহার

অনুস্কার উপহার

বলিউডে সবার সঙ্গে ভালো সম্পর্ক রেখে চলেন অনুস্কা শর্মা। ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়েতে তিনিও বেশ ভালোই উপহার দিয়েছেন। ক্যাটরিনাকে হিরের কানের দুল উপহার দিয়েছেন অনুস্কা। যার মূল্য প্রায় সাড়ে ৬ লাখ টাকা।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+