‌সারা আলির সঙ্গে ব্রেক আপ নিয়ে অবশেষে মুখ খুললেন কার্তিক

‌সারা আলির সঙ্গে ব্রেক আপ নিয়ে অবশেষে মুখ খুললেন কার্তিক

কফি উইথ করণে এসে সারা আলি খান জানিয়েছিলেন যে কার্তিক আরিয়ান বেশ মিষ্টি এবং তিনি তাঁর সঙ্গেই ডেটে যেতে চান। এরপরই সারা এবং কার্তিককে একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যায় এবং গুজব ছড়ায় তাঁরা নাকি সত্যিকারের ডেট করছেন। পরে অবশ্য পরিচালক ইমতিয়াজ আলির ছবি '‌আজ কাল’‌–এ দেখা যাবে নতুন এই জুটিকে। সোশ্যাল মিডিয়ায় এরপর থেকেই সারা–কার্তিক নিজেদের ছবি পোস্ট করতে থাকেন, যা দেখে গল্প বানাতে শুরু করে দেন তাঁর ফ্যানেরাই। কিন্তু সম্প্রতি খবর এসেছে যে এই দুই লাভবার্ডসের নাকি ব্রেক আপ হয়ে গিয়েছে এবং তাও আবার অনন্যা পাণ্ডের জন্য।

‌সারা আলির সঙ্গে ব্রেক আপ নিয়ে অবশেষে মুখ খুললেন কার্তিক


টিনসেল টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে '‌পতি, পত্নী অউর ও’‌ ছবির শুটিং চলাকালীনই অনন্যার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে কার্তিকের। যা নিয়ে আপত্তি জানান সারা। যদিও এই ব্রেক আপ প্রসঙ্গে কার্তিক বলেছেন, '‌দু’‌টো রুটি অনন্যার সঙ্গে খেয়েছি তো সবাই তা নিয়ে প্রশ্ন করা শুরু করে দিয়েছে। আমি মিস্টার বচ্চনের সঙ্গে একটা বিজ্ঞাপন করেছি আর সেটা ইনস্টাগ্রামে শেয়ারও করেছি, এখন এটাই আমার বাকেট লিস্টে রয়েছে। কিন্তু কেউ আমাকে এটা নিয়ে কোনও প্রশ্ন করেনি।’‌ এরপরই অভিনেতা সারার সঙ্গে ব্রেক আপ প্রসঙ্গটি এড়িয়ে যান এবং নিজের কাজ নিয়ে কথা বলতে শুরু করেন। '‌আজ কাল’‌ ছবির শুটিংয়ের সময়ই সারা ও কার্তিকের ডেট শুরু হয়। প্রায়ই তাঁরা নিজেদের অনুভূতি ছবির মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেন।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+