সইফের দু’বার বিয়ের প্রস্তাব নাকচ করেন করিনা কাপুর
সইফের দু’বার বিয়ের প্রস্তাব নাকচ করেন করিনা কাপুর
বিয়ে করে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন করিনা কাপুর। সইফ আলি খানের সঙ্গে তাঁর সাত বছরের বিবাহিত জীবন। সইফ–করিনা বর্তমানে ইন্টারনেটের প্রিয় শিশু তৈমুরের গর্বিত মা–বাবাও। 'তসন’ ছবির শুটিংয়ের সময়ই সইফ বিয়ের প্রস্তাব দেন করিনাকে, এটা সবারই জানা। কিন্তু বেবো যে সইফের বিয়ের প্রস্তাব দু’বার নাকচ করেছে, এই তথ্য কি জানা আছে?

সম্প্রতি পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাতকারে করিনা জানিয়েছেন যে সইফের বিয়ের প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছিলেন দু’বার। বেবো জানান, গ্রীসে 'তসন’–এর শুটিং চলাকালীন সইফ প্রথমবার বিয়ের প্রস্তাব দেন করিনাকে। এরপর লাদাখে ফের তিনি করিনাকে একই প্রশ্ন করেন। কিন্তু বেবো সেই সময় অতটা নিশ্চিত ছিলেন না। করিনাকে বিয়ের প্রস্তাবে সইফ বলেন, 'আমার মনে হয় আমাদের বিয়ে করে নেওয়া উচিত’।’ করিনা সাক্ষাতকারে বলেন, 'গ্রীসে এটা আমায় বলেছিল সইফ এবং লাদাখেও একই কথা সে বলে।
আর তখন আমি বলেছিলাম যে আমি জানিনা, কারণ আমি তোমাকেই ঠিক মতো চিনি না। তাই এটা ঠিক সরাসরি না নয় কিন্তু আমি তোমাকে আরও বেশি করে চিনতে চাই।’ বলিউডের রীতি ভেঙে করিনা বিয়ের পর ও গর্ভবতী হোয়ার পরও অনবরত কাজ করে গিয়েছেন। তিনি বলেন, 'আমি এই সত্যটার সম্পর্কে খুব স্পষ্ট ছিলাম যে আমার পেশাগত জীবন আমার ব্যক্তিগত জীবনের চেয়ে আলাদা। প্রেমে পড়া কোনও রোগ হতে পারে না, তাই না? এটা মৃত্যুও হতে পারে না। আমি সইফকে জানিয়েছিলাম যে শোনো আমি কিন্তু কাজ বন্ধ করব না। আর সইফ বলেছিল যে অবশ্যই তুমি কাজ করবে।’ পতৌদি পুত্রের এই কথা শোনার পর করিনা বিয়ের প্রস্তাবে রাজি হওয়ার জন্য আর একবারও ভাবেননি।
করিনা কাপুরের আসন্ন ছবি 'গুড নিউজ’–এ তিনি অক্ষয় কুমারের বিপরীতে কাজ করছেন। ছবিতে করিনা–অক্ষয় ছাড়াও রয়েছেন কিয়ারা আদবানি ও দিলজিত দোসাঞ্জ। তিনি আমির খানের সঙ্গে 'লাল সিং চাড্ডা’–তেও অভিনয় করছেন।












Click it and Unblock the Notifications