Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সুখবর!‌ দ্বিতীয়বার মা হতে চলেছেন সইফ–পত্নী করিনা কাপুর

সুখবর!‌ দ্বিতীয়বার মা হতে চলেছেন সইফ–পত্নী করিনা কাপুর

করোনা সঙ্কটের মধ্যেই খুশির খবর শোনা গেল বি–টাউনে। পতৌদি পরিবারে আরও একবার শোনা যাবে শিশুর কান্নার আওয়াজ। দ্বিতীয়বার মা হতে চলেছেন করিনা কাপুর। বেশ কিছুদিন ধরেই এই জল্পনা শোনা যাচ্ছিল। অবশেষে সইফ আলি খান নিজে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন যে তাঁরা দ্বিতীয়বার অভিভাবক হতে চলেছেন।

সুখবর!‌ দ্বিতীয়বার মা হতে চলেছেন সইফ–পত্নী করিনা কাপুর


নবাব দম্পতি এক বিবৃতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বলেন, '‌আমরা খুব খুশি হয়েই এটা ঘোষণা করছি যে আমাদের পরিবার আরও একটু বড় হতে চলেছে। আপনাদের ভালোবাসা ও সহযোগিতার জন্য ধন্যবাদ।’‌ বেশ কিছুদিন ধরেই করিনা ও সইফের দ্বিতীয় সন্তান হওয়ার খবর ভাসছিল মিডিয়ায়। পাপারাৎজির ক্যামেরায় করিনার ঢিলেঢালা পোশাকও নজর এড়ায়নি। তারপর থেকেই বি–টাউনে করিনার দ্বিতীয়বার মা হওয়ার খবর নিয়ে জল্পনা বাড়তে থাকে। এর আগে করিনার বাবা রন্ধির কাপুর বলেছিলেন, '‌আমি আশা করব এটা সত্যি হোক এবং তা যদি হয়, আমি তাহলে খুবই খুশি হব। দু’‌টো বাচ্চা তো হতেই পারে, যাতে একে অপরের সঙ্গ পায়।’‌ বুধবার ইনস্টাগ্রামে করিনা তাঁর বেবি বাম্পের ছবি দিয়ে এই খুশির খবর সকলের সঙ্গে ভাগ করে নেন।

লকডাউন একটু শিথিল হতেই করিনা কাপুরকে দেখা যায় তৈমুরের সঙ্গে বোন করিশ্মা কাপুরের সঙ্গে দেখা করতে যেতে। সেই সময়ও পাপারাৎজির ক্যামেরায় ধরা পড়েন অভিনেত্রী। করিনা ও সইফ ২০১২ সালে বিয়ে করেন এবং ২০১৬ সালের ২০ ডিসেম্বর তৈমুরের মা–বাবা হন। সাড়ে তিন বছরের তৈমুর পাপারাৎজিদের খুবই প্রিয়।

করিনা কাপুর ও আমির খানের পরবর্তী ছবি লাল সিং চাড্ডার শুটিং স্থগিত হয়ে যায় করোনা বাইরাস মহামারির কারণে। ২০২০ সালের বড়দিনে এই ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও তা আগামী বছরের বড়দিনে মুক্তি পাবে বলে জানা গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+