পুত্র সন্তানের জন্ম দিলেন করিনা, আনন্দে আত্মহারা বাবা সঈফ
অপেক্ষার অবসান। পুত্র সন্তানের জন্ম দিলেন করিনা কাপুর খান। করিনা এবং ছেলে দুজনেই ভাল আছেন, জানালেন সঈফ। মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় ব্রিচ ক্যান্ডি হাসপাতালে করিনা সন্তানের জন্ম দিয়েছেন।
অপেক্ষার অবসান। পুত্র সন্তানের জন্ম দিলেন করিনা কাপুর খান। করিনা এবং ছেলে দুজনেই ভাল আছেন, জানালেন সঈফ। মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় ব্রিচ ক্যান্ডি হাসপাতালে করিনা সন্তানের জন্ম দিয়েছেন।[করিনা কাপুরের পুত্র সন্তানের নাম কি রাখা হল জানেন?]
কয়েকদিন আগে করিনার সন্তান প্রসব নিয়ে ইটিসি পাঞ্জাবীর টুইটে বিভ্রান্তি তৈরি হয়েছিল। বলা হয়েছিল করিনা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। তবে সেদিন গুজব হলে পুত্র সন্তানের খবর মিলে গিয়েছে এদিন।

এর আগে মিডিয়ায় খবর রটেছিল, নিজেদের সন্তানকে সইফিনা নামেই ডাকবেন বলে ঠিক করেছেন করিনা ও সইফ। তবে তা পুরোটাই গুজব ছিল। এখনই ছেলের নাম কিছুই ঠিক করা হয়নি।
তবে এই খবরে উচ্ছ্বসিত বলিউড। সইফ-করিনাকে অভিনন্দন জানাতে সোস্যাল মিডিয়া পোস্ট, ফোন বার্তা উপচে পড়ছে। খুশির হাওয়া সঈফ ও করিনার ভক্তদের মধ্যেও।












Click it and Unblock the Notifications