Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

হার্দিক বিতর্ক নিয়ে মুখ খুললেন করণ! শো বন্ধ হওয়ার গুঞ্জন চাউর হতেই পরিচালক কী জানালেন

বিসিসিআই থেকে টিম, এমনকি অধিনায়ক বিরাট কোহলিও কার্যত হার্দিকদের মাথা থেকে হাত সরিয়ে নিয়েছেন। এমন এক সময়ে হার্দিক ও কে এল রাহুল পাশে পেয়েছেন রাহুল দ্রাবিড় ও সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের মত তারকাদের।

বিসিসিআই থেকে টিম, এমনকি অধিনায়ক বিরাট কোহলিও কার্যত হার্দিকদের মাথা থেকে হাত সরিয়ে নিয়েছেন। এমন এক সময়ে হার্দিক ও কে এল রাহুল পাশে পেয়েছেন রাহুল দ্রাবিড় ও সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের মত তারকাদের। পরিচালক করণ জোহরের শো কফি উইথ করণ-এ মহিলাদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য ঘিরে বিতর্কের মধ্যে পড়ে যান ক্রিকেটার হার্দিক পাণ্ড্য।

হার্দিক বিতর্ক নিয়ে মুখ খুললেন করণ! শো বন্ধ হওয়ার গুঞ্জন চাউর হতেই পরিচালক কী জানালেন

এরপরই 'কফি উইথ করণ' অনুষ্ঠান পরের মরশুম থেকে সম্প্রচারিত হবে না বলে গুঞ্জন চাউর হয়েছে। সেই প্রসঙ্গ উস্কে যেতেই এবার মুখ খুললেন করণ জোহর। হার্দিক বিতর্ক নিয়ে তিনি জানান,'গোটা ঘটনায় আমার নিজের দায় আমি বুঝতে পারছি, কারণ এটা আমার শো, আমার প্ল্যাটফর্ম।আমি ওঁদের অতিথি হিসাবে আমন্ত্রণ করেছিলাম। ..'শো ঘিরে যাবতীয় বিতর্কের জন্য নিজেরে দায়ী বলে মনে করছেন করণ। তিনি জানান, বহুদিন ধরেই নিদ্রাহীন রাত কাটাচ্ছেন করণ। করণের দাবি, কীভাবে এই ক্ষতি তিনি পূরণ করবেন তা ভাবনায় রাখছে তাঁকে। 'কে আমার কথা শুনবে। এটা এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যা আমার নিয়ন্ত্রণে আর নেই ।'

উল্লেখ্য, করণ জোহরের সঞ্চালনায় উঠে আসা শো ঘিরে দানা বাঁধে বিতর্ক। শো-য়ে এসে ক্রিকেটার হার্দিক পাণ্ড্য মহিলাদের নিয়ে কুরুচিকর বক্তব্য তুলে ধরেন। যা নিয়ে শো-এ কোনও রকমের কোনও প্রতিবাদও করেননি করণ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+