জীবনের হাফ সেঞ্চুরি পূর্ণ করার দিনেই আসন্ন অ্যাকশন ছবির কথা ঘোষণা করলেন করণ জোহর

জীবনের প্রথম অ্যাকশন ফিল্মের ঘোষণা করণ জোহরের

দেখতে দেখতে জীবনের ৫০টি বসন্ত পেরিয়ে গেলেন বলিউডের অন্যতম চর্চিত পরিচালক প্রযোজক করণ জোহর। ২৫ মে বুধবার করণ জোহর তাঁর ৫০ তম জন্মদিন উদযাপন করলেন। সেই সঙ্গে বলিউডের বহু তারকা তাঁকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন। কিন্তু এই দিনটি শুধু জন্মদিনের কারণেই তাঁর কাছে স্পেশাল হয়ে উঠল না, বরং এই দিনেই তিনি তাঁর দীর্ঘ ফিল্ম কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা ঘোষণা করলেন। সোশ্যাল মিডিয়ায় একটি বড় ঘোষণা করেছেন 'কভি খুশি কভি গম'এর পরিচালক। আর এই খবরে রীতিমত চমকে গিয়েছেন তাঁর ফ্যানেরা।

জন্মদিনে করণ জোহর

জন্মদিনে করণ জোহর

বুধবার করণ জোহরের জন্মদিন উপলক্ষে আয়োজিত হয়েছে এক ঘরোয়া পার্টির। আর সেই ছবি এই মুহূর্তে ভাইরালও হয়েছে স্যোশাল মিডিয়ায়। সাদা ও সোনালী ভ্যানিলা কেক কেটে নিজের জন্মদিন উদযাপন করলেন করণ। আর এই বিশেষ দিনে তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অন্যান্য তারকারা। এদিন নিজের স্যোশাল মিডিয়া সাইটে পোস্ট করে করণ লিখেছেন, "আজ আমার বয়স ৫০। এটি আমার জীবনের এমন একটি টার্নিং পয়েন্ট, যেখানে আমি এখনও নিজেকে তরুণ মনে করি। কিছু লোক এই বয়সকে মধ্য-জীবনের সংকট বলে মনে করে, কিন্তু আমি গর্ব করে বলতে চাই যে আমি কোনও আক্ষেপ ছাড়াই জীবনকে পুরোপুরি উপভোগ করছি।"

করণের দীর্ঘ পোস্ট

করণের দীর্ঘ পোস্ট

জন্মদিনে দুটি নোট পোস্ট শেয়ার করেছেন করণ জোহর। প্রথম নোটে তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর ২৭ বছরের সুন্দর যাত্রার নানা স্মৃতি ভাগ করেছেন, দ্বিতীয় পোস্টে তিনি তাঁর পরবর্তী প্রজেক্ট এবং 'রকি অর রানি কি প্রেম কাহানি' ছবির মুক্তির তারিখ প্রকাশ করেছেন। পোস্ট শেয়ার করে করণ লিখেছেন, "আমি নিজেকে ভাগ্যবান মনে করি। আমি গত ২৭ বছর ধরে বলিউডের সঙ্গে যুক্ত আছি এবং এটিই আমার জীবনের সেরা অভিজ্ঞতা।" করণ জোহরের এই দীর্ঘ পোস্টটিতে ইতিমধ্যেই লাইক আর কমেন্ট করেছেন কয়েক হাজার অনুরাগী।

আসন্ন সিনেমা প্রসঙ্গে

আসন্ন সিনেমা প্রসঙ্গে

'ধর্মা প্রোডাকশন'এর কর্ণধার করণ জোহর তাঁর আসন্ন সিনেমা সম্পর্কে জানিয়েছেন সকলকে। এদিন তিনি একটি পোস্ট করে তাতে লিখেছেন, "এই মুহূর্তে গল্প লেখা ও বিষয়বস্তু তৈরি করা চলছে। সেই সঙ্গে চলছে সঠিক প্রতিভা খুঁজে বের করা। এবং কিছু দক্ষ শিল্পীদের অডিশনও নেওয়া হয়েছে। এত বছরে, মূল্যবান সময় ও কাজের তাগিদ আমাকে ঠিকমতো ঘুমতে দেয়নি। তবে আজ আমার স্বপ্ন সত্যি হয়েছে। আমি আমার সমস্ত সমালোচক ও ট্রোলারদের ধন্যবাদ জানাতে চাই, কারণ আমি তাঁদের কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং এর ফলেই আমার সাহস আরও বেড়েছে। সেইসঙ্গে তিনি জানিয়েছেন যে এত দিনের কেরিয়ারে এই প্রথম তিনি অ্যাকশন ফিল্ম তৈরি করতে চলেছেন।

করণের অ্যাকশন ফিল্ম

করণের অ্যাকশন ফিল্ম

প্রসঙ্গত, করণ জোহরের ধর্মা প্রোডাকশনের ব্যানারে আসন্ন ছবি 'রকি অউর রানির কি প্রেম কাহানি' মুক্তি পেতে চলেছে আগামী বছর, অর্থাৎ ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের ১০ তারিখ। আর সেই বছর অর্থাৎ ২০২৩ সালের এপ্রিলেই নিজের পরবর্তী অ্যাকশন ধর্মী ছবির শুটিং শুরু করতে চলেছেন তিনি। আর সেই উপলক্ষে সকলের আশীর্বাদ ও ভালবাসাও প্রার্থনা করেছেন করণ জোহর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+