Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সনি চ্যানেলই এবার বন্ধ করে দিতে চলেছে 'দ্য কপিল শর্মা শো'!

মদ্যপ অবস্থায় অভিনেতা সুনীল গ্রোভারকে অপমান করে এখন বেইজ্জত হওয়ার পথে কপিল শর্মা। এমনকী বন্ধ হয়ে যেতে পারে তাঁর নিজের শো।

মাঝ আকাশে তাঁর করা অভব্য আচরণের মাসুল যে এভাবে হাড়ে হাড়ে চোকাতে হবে তা বোধহয় কল্পনাও করতে পারেননি কমেডিয়ান কপিল শর্মা। মদ্যপ অবস্থায় অভিনেতা সুনীল গ্রোভারকে অপমান করে এখন বেইজ্জত হওয়ার পথে তিনি। এমনকী বন্ধ হয়ে যেতে পারে তাঁর নিজের শো।

এই মাসেই চুক্তি পুনর্নবীকরণ হওয়ার কথা রয়েছে 'দ্য কপিল শর্মা শো'-এর। এই মাসে চুক্তি নবীকরণ হলে ১০৬ কোটির চুক্তি হবে কপিলের সঙ্গে চ্যানেলের। এখন যা খবর তাতে এই চুক্তি নবীকরণ করা হবে না। বদলে সনি টিভির তরফে কপিলকে একমাস সময় দেওয়া হয়েছে নিজের সাম্রাজ্য পুনরুদ্ধারের।

সনি চ্যানেলই এবার বন্ধ করে দিতে চলেছে 'দ্য কপিল শর্মা শো'!

যদি এই একমাসের মধ্যে নিজের শো-এর উন্নতি কপিল করতে পারেন তাহলে ভালো, নাহলে শো বন্ধ করে দেবে চ্যানেল কর্তৃপক্ষ। আর এই মুহূর্তে যেভাবে কপিলের শো-এর টিআরপি পড়তির দিকে তাতে সুনীস গ্রোভার, চন্দন প্রভাকর, আলি অসগর, সুগন্ধা মিশ্রদের বাদ দিয়ে সাম্রাজ্য পুনরুদ্ধার করা কপিলের পক্ষে প্রায় অসম্ভব কাজ।

প্রসঙ্গত, সুনীল গ্রোভাররা বেরিয়ে যাওয়ার পরে কপিল আর এক জনপ্রিয় কৌতুকাভিনেতা রাজু শ্রীবাস্তবকে শো-এ নিয়ে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে রাজুকে সুনীলের জায়গায় দর্শক মেনে নিতে পারেননি। আর তার প্রভাব পড়েছে শো-এর টিআরপিতে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+