অযোধ্যায় রামমন্দির ইস্যু এবার ফিল্মের পর্দায়! বড় পদক্ষেপ নিয়ে কঙ্গনা কোন ঘোষণা করলেন
ঐতিহাসিক অযোধ্য়া মামলা বেশ কিছুদিন ধরেই কেড়েছে খবরের শিরোনাম। অযোধ্যা মামলার রায় ও তার পরবর্তী পর্যায়ে মন্দির নির্মাণ ঘিরে প্রস্তুতির মধ্যেই কঙ্গনা রানাওয়াত জানিয়ে দিয়েছেন
ঐতিহাসিক অযোধ্য়া মামলা বেশ কিছুদিন ধরেই কেড়েছে খবরের শিরোনাম। অযোধ্যা মামলার রায় ও তার পরবর্তী পর্যায়ে মন্দির নির্মাণ ঘিরে প্রস্তুতির মধ্যেই কঙ্গনা রানাওয়াত জানিয়ে দিয়েছেন, এবার বলিউডে তৈরি হতে চলেছে অযোধ্যা নিয়ে ছবি। আর সেই ছবির প্রযোজক তিনি নিজেই।

প্রথমবার প্রযোজক হিসাবে পাওয়া যাবে কঙ্গনাকে। আর সেই প্রযোজনরা অভিষেক হতে চলেছে অযোধ্যা নিয়ে ফিল্মকে ঘিরে। কঙ্গনার প্রযোজিত এই ছবির নাম 'অপরাজিত অযোধ্যা'। ছবিটি মূলত, অযোধ্যায় রামমন্দির বিতর্ক নিয়ে যে মামলা সুপ্রিম কোর্টে চলেছে তা নিয়ে নির্মিত হতে চলেছে।
'মনিকর্ণিকা' ছবির অভিনেত্রী কঙ্গনা বলেন, গত ১০০ বছর ধরে রামমন্দির একটি বড় ইস্যু হয়েছিল গোটা দেশে। যাঁরা এদেশে ৮০ দর দশকে জন্মেছেন তাঁরা রামমন্দির ইস্য়ুর কথা শুনেই বড় হয়েছেন। এরপরই কঙ্গনা বলেন, ' এই মামলা ভারতীয় রাজনীতির পরিচিতি বদলে দিয়েছে। ' কঙ্গনা জানিয়েছেন, তাঁর ছবিতে মূলত দেখানো হবে একজন ব্য়ক্তির সফরের কথা। যিনি নাস্তিক থেকে আস্তিকে রূপান্তরিত হয়েছেন এই মামলার পথ চলার সঙ্গে।












Click it and Unblock the Notifications