‘‌সবাই বলে আমি ছেলে পেটাই’‌, অবিবাহিত থাকার আসল কারণ জানালেন কঙ্গনা রানাওয়াত

‘‌সবাই বলে আমি ছেলে পেটাই’‌, অবিবাহিত থাকার আসল কারণ জানালেন কঙ্গনা রানাওয়াত

‌বলিউডে এখন বিয়ের মরশুম চলছে। আর তারকাদের সত্যিকারের প্রেম কাহিনী নিয়ে সকলের কৌতুহল প্রচুর। বিশেষ করে যে সব অভিনেতা–অভিনেত্রীরা এখনও সিঙ্গল রয়েছেন। এই তালিকায় নাম রয়েছে '‌ধকাড়’‌ অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের। কঙ্গনাকে তাঁর প্রেমের সম্পর্ক ও বিয়ের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে প্রথমেই কঙ্গনা হেসে ফেলেন এবং এরপরই তাঁর অবিবাহিত থাকার আসল কারণ প্রকাশ্যে আনেন। কঙ্গনা জানান যে সবাই মনে করেন আমি ছেলেদের থেকে দূরে দূরে থাকি।

‘‌সবাই বলে আমি ছেলে পেটাই’‌, অবিবাহিত থাকার আসল কারণ জানালেন কঙ্গনা রানাওয়াত

কঙ্গনার আসন্ন ছবি '‌ধকাড়’‌–এর প্রচারে এসে অভিনেত্রীকে প্রশ্ন করা হয় বাস্তব জীবনেও কি কঙ্গনা এরকম ধকাড় (‌শক্তপোক্ত প্রকৃতির)‌, কঙ্গনা এ প্রশ্নের উত্তরে বলেন, '‌এরকমটা মোটেও নয়। আসল জীবনে আমি কাকে পিটিয়েছি? আমার বিয়ে হচ্ছে না কারণ তোমার মতো মানুষরা এসব আমার ব্যাপারে বলে বেড়াচ্ছ।’‌ এরপর কঙ্গনা আরও বলেন, '‌হ্যাঁ, কারণ আমার ব্যাপারে গুজব ছড়িয়েছে যে আমি পুরুষদের ধরে মারি।’‌‌ '‌ধকাড়’‌ সিনেমার আরও এক অভিনেতা অর্জুন রামপাল কঙ্গনার আসল জীবন নিয়ে কথা বলতে গিয়ে বলেন, '‌আমি শুধু এটুকু বলতে চাই যে কঙ্গনা একজন দারুণ অভিনেত্রী। কঙ্গনা তাঁর চরিত্রের জন্য যেটা করেছে বাস্তবে সে আদৌও সেটা নয়। বাস্তব জীবনে কঙ্গনা খুব মিষ্টি, খুব স্নেহভরা। ভগবানকে ভয় পায়। কঙ্গনা পুজো–পাঠ করে এবং প্রচুর যোগা করে। কঙ্গনা আসলে খুবই সাধারণ একটি মেয়ে।’‌

গতমাসেই '‌ধকাড়’‌ সিনেমার ট্রেলার লঞ্চ করেছে। এই সিনেমায় কঙ্গনা প্রধান চরিত্রে অভিনয় করছেন এবং অর্জুন রামপালকে দেখা যাবে নেগেটিভ চরিত্রে। সিনেমার ট্রেলার প্রশংসিত হয়েছে সর্বত্র। প্রসঙ্গত, বলিউডে বিতর্কিত অভিনেত্রী হিসাবেই পরিচিত কঙ্গনা। বি–টাউনের এমন কেউ নেই যিনি কঙ্গনার অভিযোগে বিদ্ধ নন। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু থেকে শুরু করে, স্বজনপোষণ, মুম্বইকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা, কৃষক আন্দোলন সহ একাধিক বিষয় নিয়ে সরব হয়েছেন তিনি। তাঁর বিতর্কিত মন্তব্যের জেরে তাঁকে টুইটার থেকে নিষিদ্ধ করে দেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+