বিতর্ক উস্কে জনসমক্ষে হৃতিককে এই কাজ করতে বললেন কঙ্গনা

হৃতিকের সঙ্গে সম্পর্ক ঘিরে তৈরি হওয়া বিতর্কের আগুনে ফের একবার ঘি ঢাললেন কঙ্গনা।

যাঁরা মনে করেছেন যে হৃতিক রোশনের সঙ্গে কঙ্গনা রানাওয়াতের যাবতীয় সমস্যা শেষ হয়ে গিয়েছে, তাঁরা আসলে ভুল ভেবেছেন! কারণ এই সমস্যা সমাধান হতে পারে বলে মনেই হচ্ছে না, অন্তত কঙ্গনা রানাওয়াতের হাবভাব দেখে তো তাইই মনে হচ্ছে !

বিতর্ক উস্কে জনসমক্ষে হৃতিককে এই কাজ করতে বললেন কঙ্গনা

হৃতিকের সঙ্গে সম্পর্ক ঘিরে তৈরি হওয়া বিতর্কের আগুনে ফের একবার ঘি ঢাললেন কঙ্গনা। তিনি এবার দাবি করেছেন গোটা ঘটনার জন্য হৃতিকের উচিৎ কঙ্গনার কাছে 'ক্ষমা' চাওয়া। তাও আবার জনসমক্ষে চাইতে হবে ক্ষমা। রজত শর্মা সঞ্চালিত বিখ্যাত শো 'আপ কী আদালত' -এর একটি পর্বে কঙ্গনা হৃতিক সম্পর্কে বলতে গিয়ে জানিয়েছেন,' ওঁকে এখানে ডাকুন , জিজ্ঞেস করুন প্রতিটি প্রশ্ন। কারণ আমি একা নোটিশ পাঠাইনি।'

এছাড়াও তিনি বলেন, গোটা বিতর্কের জন্য় প্রচণ্ড অসম্মান সহ্য করেছেন তিনি। অনেক দিন এরকমও কেটেছে যে কঙ্গনা সারা রাত ধরে কান্নাকাটি করেছেন। কঙ্গনার অভিযোগ এই ঘটনা নিয়ে তিনি মানসিক সমস্যায় ভুগেছেন। কঙ্গনা অনুষ্ঠানে এই সমস্ত তথ্য জানাবার পাশপাশি দাবি করেছেন , গোটা ঘটনায় কঙ্গনাকে ভুয়ো ইমেল পাঠিয়ে হেনস্থার জন্য তথা তাঁর প্রতি দুর্ব্যবহারের জন্য হৃতিক যেন তাঁর কাছে ক্ষমা চেয়ে নেন। তবে গোপনে নয় জনসমক্ষে হৃতিককে ক্ষমা চাওয়ার দাবি জানালেন কঙ্গনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+