রণবীরকে 'দায়িত্বজ্ঞানহীন' বলে তোপ কঙ্গনার! নেপথ্যে ঘটে গিয়েছে কোন ঘটনা
ফের একবার ফুঁসে উঠলেন কঙ্গনা রানাওয়াত। হৃতিক পর্বের পর এবার বলিউডের আরও এক অভিনেতা রণবীর কাপুরকে ঘিরে ক্ষোভ উগড়ে দিলেন কঙ্গনা।
ফের একবার ফুঁসে উঠলেন কঙ্গনা রানাওয়াত। হৃতিক পর্বের পর এবার বলিউডের আরও এক অভিনেতা রণবীর কাপুরকে ঘিরে ক্ষোভ উগড়ে দিলেন কঙ্গনা। রণবীরকে এদিন 'দায়িত্বজ্ঞানহীন' হিসাবে তোপ দেগেছেন তিনি। গোটা ঘটনার নেপথ্যে উঠে আসছে কোন সমীকরণ , তা নিয়ে জল্পনার পারদ চড়ছে বলিউডে।

কঙ্গনার দাবি, রণবীর কাপুরের এই ধরনের দাবিই প্রমাণ করে যে তিনি কতটা দায়িত্বজ্ঞানহীন। রাজনীতি থেকে রণবীরের এই দূরত্বে থাকার বিষয়টিকেই কটাক্ষ করেছেন কঙ্গনা রানাওয়াত। কঙ্গনার দাবি যে দামী গাড়িতে রণবীররা চড়েন বা যে বিলাসিতার জীবন রণবীররা কাটান , তা দেশই তাঁদের দিয়েছে। ফলে দেশ নিয়ে কোনওরকমের কাণ্ডজ্ঞানহীন বক্তব্য খুব একটা প্রাসঙ্গিক নয় বলে দাবি কঙ্গনার।












Click it and Unblock the Notifications